উপকরণ:
- ময়দা আধা কেজি
- তেল এক কেজি
- মাংসের কিমা আধা কেজি
- লবণ পরিমানমতো
- পানি পরিমানমতো।
প্রস্তুত প্রণালী:
ময়দা, লবণ ও পানি দিয়ে খামির তৈরি করতে হবে। তারপর ছোট রুটি বেলতে হবে।
রুটির ভেতর কিমা দিয়ে পুঁটলি তৈরি করতে হবে। তারপর তেলে বাদামি রঙ করে ভেজে পরিবেশন করুন।

