সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা,শুভ নববর্ষ ২০২৩...

D
dalim8563

অন্তিম লগ্নে পৌঁছাল আরও একটি বছর। গোটা বিশ্বে ২০২২ সালকে পিছনে ফেলে ২০২৩ সালকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গত বছরের সাফল্য, দুঃখ, গ্লানি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এক গুচ্ছ স্বপ্ন ও আশা নিয়ে ইতিমধ্যে নিউ ইয়ার রেজোলিউশন তৈরী করছেন অনেকেই। এই শুভ মুহূর্তে আমাদের কামনা এটাই যে পয়লা জানুয়ারির দিন টাকে সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে একসাথে আনন্দের সহিত উৎযাপিত করবেন। সবাইকে আমাদের তরফ থেকে রইল নতুন বছরের শুভেচ্ছা। 


রাত ১২ টা কখন বাজবে এই আশায় সবাই ঘড়ির কাঁটার দিকে চেয়ে থাকি আমরা কারণ প্রিয়জনদের সবার প্রথমে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানাতে হবে। এই ডিজিটাল যুগে ফেসবুক, হোয়াটস্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই শুভ নববর্ষ ছবি, নববর্ষের শুভেচ্ছা বাণী ইত্যাদি পাঠাবেন। এবং প্রায় সকলে হ্যাপি নিউ ইয়ার হোয়াটস্যাপ স্ট্যাটাস দেবেন।


** বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
শুভ নববর্ষ 🎉🎉

Comments