শিক্ষাই জাতির মেরুদন্ড

D
dalim8563
মেরুদণ্ডহীন কোনাে প্রাণীই মাথা তুলে দাঁড়াতে পারে না। শরীরকে খাড়া করে রাখার জন্য মানুষের মেরুদণ্ড রয়েছে। কিন্তু অস্থি দ্বারা নির্মিত মেরুদণ্ডই মানুষের আসল মেরুদণ্ড নয়। 



সমাজে মাথা তুলে বা সােজা হয়ে দাঁড়ানাের জন্য মানুষের যে মেরুদণ্ড থাকা প্রয়ােজন তা হলাে শিক্ষা। কেননা শিক্ষারূপী মেরুদণ্ডের প্রভাব ছাড়া কোনাে জাতি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সক্ষম নয়। জাতীয় জীবনে শিক্ষার প্রয়ােজনীয়তা অত্যধিক। শিক্ষা ছাড়া কোনােভাবেই উন্নতির পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত।



এজন্য বলা হয় যে, যদি কোনাে দেশ বা জাতিকে ধ্বংস করতে চাও তবে সে জাতির শিক্ষাকে আগে ধ্বংস করে দাও। কারণ শিক্ষাহীন জাতি ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। তাই জাতিকে শিক্ষিত করে গড়ে তােলার জন্য আমাদের সকলেরই সচেষ্ট থাকতে হবে। প্রতি ঘরে শিক্ষার আলাে পৌছতে না পারলে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। অন্ধত্ব, কুসংস্কার ও গােড়ামি দূরীভূত না হলে মানুষ আদি মানুষে পরিণত হবে। তাই পৃথিবীর বুকে সমাজ, জাতি তথা দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শিক্ষার কোনাে বিকল্প নেই।

Comments

sereybd

মান সম্মত পোষ্ট করতে আপনার পোষ্টের লেখা গুলো কমপক্ষে ২৫০ বা ৩০০ ওয়ার্ড লেখুন এবং পিকচার বা ছবি দিয়ে পোষ্টকে মান সম্মত করুন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে