চিলি গার্লিক নুডলস কিভাবে রান্না করবেন?

D
dalim8563

যেকোনও রান্নার ক্ষেত্রেই আসল হল প্রস্তুতি। প্রস্তুতি ঠিকঠাক থাকলে রান্না অনেক সহজেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রস্তুতি ঠিক না রাখেন তাহলেই সমস্যা। প্রস্তুতি ঠিক রাখতে আপনাকে মূলত আগে থেকে জেনে নিতে হবে যে আপনি ঠিক কেমন চাইছেন আপনার রেসিপিকে। আপনার রেসিপি সুস্বাদু চাইছেন তো অবশ্যই কিন্তু সেটা ঠিক কেমন হলে আপনার মনের মতো হবে তা আগে থেকে জেনে নিন।

Chilli Garlic Noodles Recipe

উপকরণ:

  • চিলি ফ্লেক্স ২ চা চামচ
  • চিলি সস ২ চা চামচ
  • সয়া সস ২ চা চামচ
  • রসুন কুচি ৩ কোয়া
  • সাদা তিল সামান্য
  • পেঁয়াজ কলি কুচি ২-৩টি
  • নুডলস ১৪০ গ্রাম
  • তেল পরিমাণ মতো

পদ্ধতি:

  • প্রথমে নুডলস সেদ্ধ করে নিন। এরপর ছাঁকনি দিয়ে জলে ছেঁকে নিন। ঠান্ডা জল দিয়ে একবার সেদ্ধ নুডুলস ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিন।
  • এবার একটি বাটিতে, চিলি ফ্লেক্স, চিলি সস, সয়া সস, সাদা তিল ও রসুন হালকা আঁচে ভাজতে থাকুন। তারপর ঢেলে দিন তেল।
  • আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস ঢেলে নিন বাটিতে। ভাল করে মিশিয়ে মসলায় মিশিয়ে উপর দিয়ে পেঁয়াজকলি ছড়িয়ে দিন।
  • রান্না হয়ে এলে নামিয়ে নিয়ে সাজিয়ে নিন প্লেট আর উপভোগ করুন আপনার চিলি গার্লিক নুডলস।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে