Opportunity Cost

C
Opportunity Cost একটা বিশাল জিনিস।

মাঝে মাঝে ভেবে অবাক লাগে কীসের বিনিময়ে কী ছেড়ে দিচ্ছি।
একটা ভাল চাকরি, উন্নত নাগরিক সুবিধা, পরিবারের তুলনামূলক ভাল শিক্ষা-দীক্ষার জন্যে ঢাকায় পড়ে থাকে সবাই। অথচ এরচেয়ে একটু কম সুবিধা পেয়ে দেশের অন্যত্র বা অন্যকোথাও থাকলে হয়তো আরেকটু ভিন্নভাবে জীবনটা উপভোগ করা যেত।

আজ সেগুনবাগিচা অফিস থেকে কল্যাণপুর বাসায় আসতে পাক্কা ৩ঘন্টা লাগলো। খুলনা বা ফরিদপুর থাকলে আমি ১৫মিনিটে বাসায় এসে বাকি ২.৪৫মিনিট পরিবারকে সময় দেয়া বা নিজের কিছু কাজ করতে পারতাম। হয়তো একটা বই বা একটা মুভি বা হয়তো বাসার আশেপাশে হাটাহাটি।
আর এখন বরং বাসায় এসে এইগুলান তো দূরে থাক, কালকে কীভাবে কখন যাব, ঘুম পূরণ হবে কি না এই টেনশনেই শেষ।

এইভাবে সময়-ব্যস্ততাগুলো পারিবারিক বন্ধনগুলো হালকা করে দিচ্ছে, ব্যক্তিত্ববিকাশের মাধ্যমগুলো জায়গা পাচ্ছে না জীবনে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে প্রত্যেকে। আর এত বিশাল মানুষের সংস্থান করতে গিয়ে পাবলিক হেলথ ( চিকুনগুনিয়া, শ্বাসকষ্ট) যে গোল্লায় যাচ্ছে, ট্রান্সপোর্টের অরাজকতা, পানি-প্যাক কাদা জমা প্রধানসড়কের যে বাজে অবস্থা- এইগুলাও মেনে নিতে হচ্ছে।

শুধু ভাবি, কীসের বিনিময়ে কী বেছে নিচ্ছি আমরা। মাত্র ৬৫-৭১ বছরের গড় আয়ুর এই ছোট্ট জীবনটা (ক্যান্সারের কল্যাণে ৪০ এর পরেই অনর্থের শুরু যেটায় কি আসলেই এই জিনিসগুলোর সাথে বিনিময়যোগ্য?? দিনের পর দিন একই বিরক্তি নিয়ে পরিবারের কাছে ফেরত এসে, রোদ-বৃষ্টিবিহীন দুই বদ্ধ ইমারতের মাঝের ফ্ল্যাটটায় কৃত্রিম লাইটে আর খোমাখাতার নীলবইয়ের জগতে সময় কাটিয়ে দেয়াটাই কি জীবন!!! নাকি জীবন আরো বড় ও বিশাল যাতে জীবনানন্দের মহীনের ঘোড়াগুলির যেমন জায়গা পাবার কথা, তেমনি শরতের ভেসে যাওয়া মেঘ দেখেও ছাদে অনর্থক সময় কাটানোর কথা ছিল???

Opportunity cost আমাকে ধন্দে ফেলে দেয়!!!

Comments