Serey is utilizing Blockchain technology

আমার ক্যাপচার করা কিছু অসাধারণ ফটোগ্রাফি

bijoy1


সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমে আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম এবং এই গোলাপ ফুল একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ আমি যখন এই ভিন্ন গোলাপ ফুল দেখতে পাই তখনই সেই ফটোগ্রাফিগুলো করে নেওয়ার চেষ্টা করি এবং সেগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি৷ এই ফটোগ্রাফিটিও আমি অনেক আগেই করেছিলাম এবং এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। এই ফুলটির যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যে সাদা ও গোলাপি রঙের সংমিশ্রণ একসাথে হয়ে এই ফুলের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করে দিল। এই ফুলের পাপড়ি গুলো অনেকটাই বড় ধরনের📸২নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ সাধারণত পিটুনিয়া ফুল বিভিন্ন রং এবং বিভিন্ন ধরনের গঠন প্রকৃতি এবং ডিজাইন নিয়ে তৈরি হয়ে থাকে৷ আজকের শেয়ার করা এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের হওয়ার কারণে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো চারপাশে কিছুটা গোলাপি রঙের সংমিশ্রণ দেখা যায়৷ এর মধ্যবর্তী স্থানের দিকে অনেকগুলো সাদা রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷📸৩নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই নয়নতারা ফুল যেভাবে এখানে অবস্থান করছিল তা বেশ অসাধারণ ছিল৷ এটি খুবই ছোট হয়ে এখানে অবস্থান করে৷ যখন এই ফুলটি এখানে দেখা যাচ্ছিল তখন এর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল। এর উপরে শিশির বিন্দু থাকার কারণে এটিকে আরো অনেক বেশি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছিল৷ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি এটি দেখতে পাই৷ এর উপরে শিশিরবিন্দু থাকার কারণে এর উপর ময়লা গুলো পরিষ্কার হয়ে শিশির বিন্দুগুলো খুব সুন্দরভাবে অবস্থান করছিল৷ যার ফলে এটিকে খুব সুন্দর দেখা যাচ্ছিল৷📸৪নং ফটোগ্রাফি📸

আবারো একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুল সব জায়গায় দেখা যায় না। আমি আগে কখনো এই ফুলটি দেখিনি। এই প্রথম আমি যখন এই ফুলটিকে দেখতে পাই তখন এই ফুলটির প্রতি একটি ভালোবাসা কাজ করে। এই ফুলটির ফটোগ্রাফি আমি করে নিই। যখন আমি এই ফুলটি এখানে দেখি তখন খুব সুন্দর ছিল এই ফুলটি। যখন এই ফুলটি এখানে অবস্থান করছিল তখন এর পাপড়িগুলোর মধ্যে অনেকটাই গাড়ো গোলাপি এবং বেগুনি রঙের সংমিশ্রণ, এই ফুলটির গঠন প্রকৃতির অবস্থান ছিল। একই সাথে এই ফুলের চারপাশে অনেকগুলো সাদা রংয়ের সংমিশ্রণ দেখা যায়। যার ফলে এই ফুলটিকে খুব সুন্দর দেখা যায়📸৫নং ফটোগ্রাফি📸

এবার একটি হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি এখনো পুরোপুরি ফুটন্ত অবস্থায় হয়নি। তবে এই ফুলটি যখন পুরোপুরি ফুটন্ত অবস্থায় হয়ে যাবে তখন এই ফুলটি অনেকটা সুন্দর দেখা যাবে৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখি তখনই এই ফুলের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার ফলে এই ফুলের ফটোগ্রাফি আমি এখানে শেয়ার করলাম। এই ফুলের যে পাপড়িগুলো ছিল সে পাপড়িগুলো একেবারে ভিন্নভাবে এখানে গঠিত হয়েছিল। সাধারণত এরকম ভাবে পাপড়ি গঠন সবসময় দেখা যায় না। খুব অল্প সময়ে এরকম পাপড়িগুলোকে দেখা যায়।📸৬নং ফটোগ্রাফি📸

এবার একেবারে বেগুনি রংয়ের একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল। আসলে পিটুনিয়া ফুলের অনেক ভিন্ন ভিন্ন রং এবং গঠন প্রকৃতি রয়েছে যা আমরা অনেকেই দেখিনি। তবে এই ফুলটি যখন এখানে দেখা যাচ্ছিল তখন এটি এতটাই অসাধারণভাবে ছিল যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। যখন আমি এই ফুলটিকে এখানে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়াতে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই ফুলটি যেভাবে এখানে অবস্থান করছিল সেটি দূর থেকেও একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।📸৭নং ফটোগ্রাফি📸

এবার একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একেবারে ফুটন্ত অবস্থায় না হলেও খুব সুন্দর দেখা যাচ্ছিল। এটি এখন শুধুমাত্র কলি হিসেবে বের হয়েছে। যখন এই কলি পুরোপুরি ফুলে পরিনত হবে তখন এটি অনেক সুন্দর হবে। তবে এখন এটি কিছুটা ফুটন্ত অবস্থায় থেকেও যেন এর সৌন্দর্য দিকে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকছে না। আমি যখন এই ফুলটিকে এখানে এই অবস্থায় দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ এর মধ্যে অনেকগুলো গোলাপি এবং হলুদ রঙের সংমিশ্রণ ছিল যা দেখে বুঝা যাচ্ছিল। একইসাথে পাতাগুলো একেবারে গাড়ো সবুজ ছিল।





লো।


46.430 SRY$0.00
Bengali Community

Comments