Serey is utilizing Blockchain technology

অসাধারণ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি

bijoy1

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফিটি শেয়ার করলাম একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি৷ এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের। এর যে রং রয়েছে তাও খুবই সুন্দর। একইসাথে এখানে পাপড়িগুলো যেভাবে অবস্থান করছিল তাও বেশ অসাধারণই দেখা যাচ্ছে৷ একইসাথে এই ফুলটি সাধারণত কেউই দেখেননি৷ আমিও এই ফুলটিকে প্রথমে দেখেছি৷ প্রথম দেখার পরে এই ফুলের প্রতি একটি আলাদা মায়া কাজ করা শুরু করলো৷ যখন আমি এই ফুলটিকে এখানে প্রথম দেখতে পাই তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ এর ফটোগ্রাফি করে নেই আপনাদের মাঝে শেয়ার করার জন্য৷ আশা করি আপনারা এই ফুলটি প্রথমেই দেখবেন তখন আপনাদের কাছে অনেকটাই পছন্দ হয়ে যাবে৷

📸২নং ফটোগ্রাফি📸

এখন খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই৷ তবে এই ফুলটি আমি অনেকবার দেখেছি৷ তবে এই ফুলের নাম কখনো জানা হয়নি৷ এই ফুলের বিভিন্ন রং রয়েছে এবং বিভিন্ন গঠন প্রকৃত রয়েছে। আজকে যে রঙটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি একেবারে ভিন্ন ধরনের৷ সাধারণত এই রঙের গঠন প্রকৃতি সম্পন্ন ফুল সব সময় দেখা যায় না। আমি যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ একইসাথে এই ফুলের পাপড়িগুলো খুবই ছোট আকৃতির হয়ে এখানে অবস্থান করে। অনেকগুলো ফুল একসাথে একটি গুচ্ছের মতো অবস্থান করায় এই ফুলের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়৷📸৩নং ফটোগ্রাফি📸

এখন আমি যে পাতার ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি খুবই সুন্দর একটি পাতা৷ এই পাতার মধ্যে খুব সুন্দর কিছু ডিজাইন দেখতে পাওয়া যায়৷ যার ফলে এই পাতাকেও যেন ফুলের থেকে বেশি সুন্দর দেখা যায় এর৷ মধ্যে গোলাপি রঙগুলো খুব সুন্দরভাবে প্রকাশ পায়৷ একইসাথে এখানে গোলাপি রঙের পাশাপাশি কিছু ভিন্ন ভিন্ন রং দেখা যায়৷ এর মধ্যে যে পাতাগুলো অবস্থান করে সেগুলো বিভিন্নভাবে অবস্থান করার ফলে এই পাতাকে খুব সুন্দর দেখা যায়৷ একইসাথে এই পাতার মধ্যে যে গঠন প্রকৃতি রয়েছে সে গঠন প্রকৃতি একেবারে ভিন্নভাবে এখানে অবস্থান করে৷

📸৪নং ফটোগ্রাফি📸

এখন আপনাদের মাঝে শেয়ার করলাম একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি৷ এই পিটুনিয়া ফুলটি একেবারে ভিন্নরকম৷ এই ফুল সাধারণত সবসময় দেখা যায় না৷ খুব অল্প কিছু সময় এই পিটুনিয়া ফুলগুলো দেখা হয়ে থাকে। এই ফুল দেখার সৌভাগ্য সবার থাকে না৷ আমি যখন এই পিটুনিয়া ফুল এখানে দেখতে পাই তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ এই ফুলের যে পাতা রয়েছে সেই পাতার মধ্যে একেবারে বেগুনীরঙ দেখা যায় এবং বেগুনী রঙের শেষ প্রান্তে কিছু সাদা রঙের সংমিশ্রণ দেখা যায়৷ যার ফলে এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ একইসাথে এটি যখন ঝুলন্ত অবস্থায় থাকে তখন এর সৌন্দর্য যেন আরও একটু বেশি বৃদ্ধি পেয়ে যায📸৫নং ফটোগ্রাফি📸

এখন আপনাদের মাঝে একটি পাতাবাহার এর ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই পাতাবাহার খুব সুন্দরভাবে এখানে অবস্থান করে এবং এই পাতাবাহার যখন এখানে দেখা যাচ্ছিল তখন খুবই সুন্দরভাবে এর সৌন্দর্য প্রকাশ করছিল৷ একইসাথে এখানে অবস্থান করার কারণে চারপাশের সৌন্দর্যকে অনেকটা বৃদ্ধি করে ফেলে৷ এর মূল কাজ হচ্ছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা৷ যখন এগুলো কোথাও লাগানো হয় তখন এটি চারপাশের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করে ফেলে৷ এখনো এটি এর সৌন্দর্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে ফেলেছে যা দেখে আমি একেবারে মুগ্ধ৷

📸৬নং ফটোগ্রাফি📸

এখন আমাদের সকলের পরিচিত একটি ফুল প্রকাশ করলাম৷ এই ফুল আমরা অনেকে দেখেছি এবং এই ফুলগুলো এখন সাধারণত সব জায়গায় দেখা যায়৷ তবে আজকে আমি আপনাদের মাঝে যে ফুলটি শেয়ার করলাম সেটি সাধারণত তেমন একটা দেখা যায় না৷ এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যে বিভিন্ন রঙের সংমিশ্রণ দেখা যায়। এই ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণের কারণে এই ফুলটিকে খুবই সুন্দর দেখা যায়৷ একইসাথে এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন জিনিস অবস্থান করার কারণে ফুলটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না📸৭নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকল পরিচিত একটি আমের পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই আমের পাতা একেবারে ভিন্নভাবে এখানে অবস্থান করে এবং এই পাতা যখন এখানে অবস্থান করে তখন এটিকে দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই৷ কারণ এই পাতা দেখলে যেন একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ সাধারণত এই পাতাগুলো সব সময় দেখা যায় না৷ কারণ এগুলো আজকে দেখতে যেরকম আছে ঠিক পরদিন এটি একেবারে সবুজ হয়ে যায়৷ আমি যখন এটিকে এরকম দেখতে পাই তখনই এর ফটোগ্রাফি করে নিই এবং আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে৷

়৷


লো।


50.341 SRY$0.00
Bengali Community

Comments