So Much Impressive That I Captured

bijoy1


সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমেই উপরে যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেই ফটোগ্রাফিটি যখন আমি করছিলাম তখনই অনেক ভালো লাগছিল৷ তবে এই ফুলটির নাম আমার জানা নেই৷ এই প্রথম আমি এই ফুলটিকে দেখেছি। আগে কখনো আমি এরকম ফুল দেখিনি৷ প্রথম দেখার পরে এই ফুলের প্রতি যেন একটি আলাদা ভালোবাসা চলে আসলো৷ এরপর এই ফুলের ফটোগ্রাফি করে নিলাম৷ যখন এই ফুলের ফটোগ্রাফি করছিলাম তখন এই ফুলের ফটোগ্রাফি করার সময় পুরো শরীর যেন একেবারে পুড়ে যাচ্ছিল৷ কারণ তখন এতটাই রোদের তাপ ছিল যে এই ফটোগ্রাফি করতে অনেকে কষ্ট হচ্ছিল৷ যাইহোক ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এটাই অনেক৷

📸২নং ফটোগ্রাফি📸

এরপর আমাদের সকলের পরিচিত একটি জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ যখন এই ফটোগ্রাফি করেছিলাম যখন আমাদের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে আমরা সকলে মিলে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম৷ সেখানে তাদের বাড়ির সামনে এই জবা ফুলের গাছ ছিল৷ এটি এতটাই অসাধারণ ছিল যে এটিকে দূর থেকে যখন আমি দেখি তখন এটির সামনে গিয়ে এর ফটোগ্রাফি করে নিই৷ খুব সুন্দর ভাবে উপর থেকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় ছিল যা দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করছিল।

📸৩নং ফটোগ্রাফি📸

এবারও আমি আমাদের সকলের পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি আমরা হয়তো অনেকেই দেখেছি আবার অনেকেই দেখিনি৷ যারা গ্রামে বসবাস করি তারা এই ফুলটিকে অনেক বেশি পরিমাণে দেখে থাকেন৷ কারণ এই ফুলগুলো শহরে তো দেখা যায়ই না৷ গ্রামেরও কিছু কিছু অঞ্চলে এই ফুলগুলোকে তেমন একটা দেখা যায় না৷ এই ফুলগুলো যখন ফুটন্ত অবস্থায় হয় তখন এগুলো বেশিদিন সে গাছের মধ্যে অবস্থান করে না এবং আমারও সেরকম ভাগ্য হয়েছিল যখন এই ফুলটি এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এই ফুলটিকে আমি দেখতে পেলাম৷📸৪নং ফটোগ্রাফি📸

এরপর আমাদের সকলের পরিচিত একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই নয়নতারা ফুল একেবারে সাদা রঙের। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে৷ আমি আজকে আপনাদের মাঝে এই ফুলের সাদা রঙের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আসলে নয়নতারা ফুল দেখলে যেন একটা আলাদা ভালোলাগা কাজ করে৷ এই ফুলটিও যখন এখানে ছিল তখন এর মধ্যবর্তী স্থানের দিকে একেবারে গোলাকৃতির হয়ে হলুদ কিছু রঙের সংমিশ্রণ দেখা যায়৷ সাদা এবং গোলাপি রঙের সংমিশ্রণ এই ফুলের সৌন্দর্যকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়৷

📸৫নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি সাধারণত আটটা নয়টা ফুল নামে পরিচিত৷ তবে তবে এই ফুলগুলোর অন্যান্য অনেক নাম রয়েছে৷ যা অনেকেই জানেন৷ তবে এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের৷ এই ফুল গুলো সাধারণত লাল, গোলাপি, সাদা রংয়ের হয়ে থাকে৷ তবে আজকে যে ফুল আমি শেয়ার করলাম সেটি একেবারে সাদার মধ্যে কিছুটা গোলাপি রঙের হালকা সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷ ফলে এর দিকে তাকিয়ে থাকতে অনেকটাই ভালো লাগে৷ একইসাথে এই ফুলটি যে গাছের মধ্যে ছিল সেটি একটি মাত্র ফুল হিসেবে অবস্থান করছিল৷📸৬নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আসলে এই কসমস ফলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে৷ আজকের প্রকাশিত রংটি হলো একেবারে গোলাপি রঙ৷ এই ফুলের ফটোগ্রাফি যখন এখানে আমি করছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল৷ কারণ এই কসমস ফুলগুলো আমি অনেকদিন পরে দেখেছি৷ এই ফুলটি দেখেছি আমি যখন জাম্বুরী পার্কে ঘুরতে গিয়েছিলাম৷ সেই পার্কে এই কসমস ফুলগুলো ছিল৷ এই জাম্বুরী পার্কে ভ্রমণের পর্বগুলো আপনারা দেখে নিয়েছেন বলে আশা করছি৷

📸৭নং ফটোগ্রাফি📸

এই ফুলটিও আমাদের সকলের পরিচিত৷ আজকে যে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি একেবারে ভিন্ন ধরনের একটি ফুল৷ সাধারণত এই ফুলগুলো অনেক ধরনের রঙের হয়ে থাকে৷ বৈচিত্র্যময় এই রং এর কারণে এর সৌন্দর্য দেখে প্রতিনিয়ত সকলে মুগ্ধ হয়ে যায়৷ আজকের এই রংটি একেবারে ভিন্ন ধরনের৷ এই ফুলটি যখন এখানে দেখা যাচ্ছিল তখন এর পাতা এবং ফুলের রং যেন কিছুটা মিল হয়ে যাচ্ছিল৷ ফলে কাছে যাওয়ার ফলে এই ফুলের রংটা বুঝতে পারলাম৷



লো।

Comments