Serey is utilizing Blockchain technology

অসাধারণ কিছু ফটোগ্রাফি

bijoy1


সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমে এখানে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেই ফুলটি আমাদের সকলের পরিচিত এবং এই ফুলটিকে আমরা অনেকেই দেখেছি। আমিও এই ফুলটিকে অনেকবার দেখেছি। তবে তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি এই ফুলের ফটোগ্রাফি করার৷ তবে একদিন এটি একেবারে রাস্তার পাশে থাকার কারনে এর ফটোগ্রাফি করে নিয়েছিলাম৷ এর ফটোগ্রাফি করার সময় আমি একেবারেই ভিজে গিয়েছিলাম৷ কারণ এগুলো সাধারণত পানিতে জন্মে থাকে এবং পানিতে জন্মানোর কারণে এর আশেপাশে শুধু পানি আর পানি থাকে। তাই এর ফটোগ্রাফি করতে গিয়ে আমি অনেকটা ভিজে গিয়েছিলাম৷ তারপরেও খুব ভালোভাবে এই ফুলটির ফটোগ্রাফি করার চেষ্টা করলাম৷ এই ফুলের যে রং গুলো রয়েছে সেগুলো একেবারে অন্যরকম ছিল৷ ছোটবেলায় আমরা এই ফুলগুলোকে নিয়ে খেলা করতাম৷ তবে এখন আর সেই খেলা করার সময় হয়ে উঠে না এবং এই মুহূর্তগুলো অনেক মনে পড়ে৷

📸২নং ফটোগ্রাফি📸

এবার যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিছু ডালিমের ফটোগ্রাফি। আমরা সকলেই ডালিম চিনি এবং অনেকে ডালিমকে অন্য নামেও ডেকে থাকেন৷ তবে এই ডালিমগুলো একেবারে ছোট অবস্থায় এখানে ছিল এবং এগুলো এখন মাত্র ফুল থেকে বের হয়েছে। এগুলো যতই বড় হতে থাকবে তত এগুলো অনেক সুন্দর হয়ে যাবে এবং এগুলো যতই বড় হবে এর ভিতর অনেক কিছুই তৈরি হয়ে যাবে। যা আমরা সকলে খেতে পারবো৷ যখন আমি এই ফলগুলোকে এখানে ছোট আকারে দেখতে পাই তখন এই ফটোগ্রাফিটি করে নিলাম৷

📸৩নং ফটোগ্রাফি📸

এবার একটি ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করলাম। এখানে খুব সুন্দর কিছু মেঘ দেখার কারণে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম৷ আসলে আকাশ এমনিতে অনেক সুন্দর৷ আকাশের ভিতরে সাদা সাদা মেঘ থাকলে তো আর কোন কথাই নেই৷ এখানেও এই আকাশের মধ্যে যে সাদা মেঘগুলো ছিল সেগুলো খণ্ড আকৃতির হয়ে চারপাশে অবস্থান করছিল৷ মনে হচ্ছিল যে একেবারে নিচে রয়েছে এবং এগুলো যেভাবে এখানে দেখা যাচ্ছিল এগুলোকে হাত দিয়ে ধরা যাবে এরকম মনে হচ্ছিল৷ এগুলো এক একটি বক্স আকারের হয়ে চারপাশে অবস্থান করছিল৷ যা নীল আকাশের মধ্যে সাদা রঙকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলে৷

📸৪নং ফটোগ্রাফি📸

আবারো রাস্তার পাশে অবস্থান করা একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি আমরা অনেকেই দেখেছি৷ এই ফুলের ফটোগ্রাফিটি যখন আমি করি তখন অনেকটা ভালো লেগেছিল৷ আসলে রাস্তার মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল দেখা গেলে আর কোন কথাই নেই৷ এই ফুলগুলোকে আমাদের রোপন করতে হয় না৷ এগুলো নিজ থেকেই উঠে যায় এবং খুব সুন্দর হয়ে থাকে। এই ফুলের পাপড়ি গুলোর মধ্যেও খুব সুন্দর কিছু রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷ এখানে অনেকগুলো ফুল একসাথে হয়ে একটি বড় ধরনের গাছ গঠন করে যা চারপাশে সৌন্দর্য এতটাই বৃদ্ধি করে যা বলে বোঝানো যাবে না।📸৫নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি একেবারে হলুদ রঙের এবং এই হলুদ রঙের ফুলের পাপড়ি গুলো অনেক বড় আকৃতির হয়ে এখানে অবস্থান করছিল৷ এর মধ্যে যে হলুদ রঙের পাশাপাশি কিছুটা গোলাপি রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল৷ এই দুই রঙের সংমিশ্রণ এই ফুলের সৌন্দর্যকে অনেকটাই বেশি পরিমাণে বৃদ্ধি করে দিল৷ একইসাথে এটি অনেক বড় আকৃতির হয়ে এখানে অবস্থান করাতে এটি অনেক বেশি পরিমাণে বড় পরিসরে দেখা যাচ্ছিল৷ এটিকে দূর থেকে দেখেও খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷

📸৬নং ফটোগ্রাফি📸

এবার একেবারে ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফটোগ্রাফিটি যখন আপনারা ভালোভাবে দেখবেন তখন এটি সম্পর্কে বুঝতে পারবেন। এখানে খুব সুন্দর একটি ছোট ফুল ছিল। একইসাথে এটি যে গাছ এর মধ্যে ছিল সেখানে খুবই ছোট ছোট কিছু ফুলের অবস্থান ঘটবে এরকম বোঝা যাচ্ছিল। সবগুলোই ছোট ছোট কলি আকারে অবস্থান করছিল। একটি গাছের মধ্যে অনেকগুলো ছোট কলির যখন অবস্থান ঘটছিল তখন এটিকে দেখে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আমি যখন এটিকে প্রথম দেখি তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই।

📸৭নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই নয়নতারা ফুল একেবারে ভিন্ন ধরনের। এর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ একসাথে দেখতে পাওয়া যায় যা এই ফুলের সৌন্দর্যকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে তুলে৷ এই ফুলটি যেভাবে চারপাশের সৌন্দর্যকে বৃদ্ধি করে তা বলে বোঝানো যাবে না৷ এই ফুলের মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। এই ফুলটি অনেক বড় আকৃতির হয়ে এখানে অবস্থান করেছিল যা দেখে মুগ্ধ হয়ে যাই এবং এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি৷


লো।


48.749 SRY$0.00
Bengali Community

Comments