সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমেই আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হয়তো কেউই দেখেননি৷ আমিও এই প্রথম এটিকে দেখলাম। তবে এই জিনিসের নাম আমার ঠিকমতো জানা নেই এবং প্রথম দেখাতে যখন আমি এটিকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ভয়ঙ্কর কিছু হবে৷ তাই এটি হাত দিয়ে ধরার সেই সাহসটুকু হলো না৷ শুধুমাত্র ফটোগ্রাফির মাধ্যমে এটিকে আপনাদের মাঝে শেয়ার করলাম৷ ফটোগ্রাফি করার সময়ও কিছুটা ভয়ে পাচ্ছিলাম। কারণ এর ভিতর যদি কোন ভয়ঙ্কর জীবজন্তু থাকতো তাহলে তো সমস্যাই হয়ে যেত📸২নং ফটোগ্রাফি📸

এবার যেই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি আপনারা অনেকেই দেখেছেন৷ এই ফুলের নামটিও আমাদের সকলেরই জানা৷ তবে আমি আজকে আপনাদের মাঝে যে ফুলটি শেয়ার করলাম সেটি একেবারেই ভিন্ন এবং এরকম রঙের ফুল কখনোই দেখা যায় না৷ খুব অল্প সময় এরকম রঙ দেখা যায়৷ আমিও এই ফুলটিকে এই প্রথম এরকম ভাবে দেখতে পেলাম এবং যখনই আমি এর ভিন্ন রং দেখলাম তখন একেবারে হা হয়ে তাকিয়ে রইলাম। আশা করি আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন।📸৩নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম সেটির নাম আমার ঠিকমতো জানা নেই। তবে এই ফুলের নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে বলে দিবেন বলে আশা করি। এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো একেবারেই লাল এবং গোলাপি রঙের সংমিশ্রণে সম্মিলিত হয়ে এখানে রয়েছে৷ এর মধ্যবর্তী স্থানে কিছু হলুদ রঙের ভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়।
📸৪নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ তবে এই গোলাপ ফুলটি সব সময়ের গোলাপ ফুলের মতো নয়৷ এটি একেবারে ভিন্ন ধরনের একটি গোলাপ ফুল৷ এই ফুলের মধ্যে লাল ও হলুদ রঙের সংমিশ্রণ এত সুন্দর ভাবে রয়েছে যে আর কি বলবো৷ একেবারে অসাধারন ভাবে দুই রঙের সংমিশ্রণ এখানে দেখা যায়। এর পাপড়িগুলো খুব সুন্দরভাবে সম্মিলিত হয়ে এর রঙের বহিঃপ্রকাশ ঘটায়।📸৫নং ফটোগ্রাফি📸

এবার একটি সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করলাম। আমাদের অনেকেরই সৌভাগ্য হয়ে থাকে সূর্যাস্ত দেখার। তবে অনেকেরই আবার সেই সৌভাগ্য হয়ে ওঠেনা৷ আমার সেই সৌভাগ্য একদিন হয়েছিল এবং যখন সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এই সূর্যাস্ত আমি দেখলাম৷ এই সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ যখন এই সূর্যটি একেবারে ডুবে যাচ্ছিল তখন খুব সুন্দরভাবে এর আলো যেন পুরোপুরিভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে সে চলে যাচ্ছিল৷
📸৬নং ফটোগ্রাফি📸

এবার একেবারে সাদা রঙের একটি গোলাপ শেয়ার করলাম৷ এই গোলাপ ফুল একেবারে অসাধারণ। এর পাপড়িগুলো একেবারে ভিন্নভাবে এখানে ফুটেছিল৷ তবে সাধারণত গোলাপ ফুল এরকম ভাবে থাকেনা৷ তাই এই ফুলটিকে দেখে আমি একটু বেশি অবাক হয়ে গেলাম। এই ফুলের মধ্যে সাদা রঙের পাশাপাশি কিছুটা হালকা গোলাপি রং দেখা যায় যা ঠিকভাবে দূর থেকে তেমন একটা বোঝা যায় না। কাছে গেলে সে রঙ বুঝতে পারা যায়৷📸৭নং ফটোগ্রাফি📸

এবার একটি মেঘলা আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই মেঘলা আকাশে মেঘগুলো যেভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যেন এগুলো একেবারে নিচের দিকে রয়েছে৷ খুব সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছিল৷ এর দিকে যেন তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় ছিল না৷ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ অনেক্ষন সময় আমি এই মেঘলা আকাশের দিকে তাকিয়ে ছিলাম৷ আমার কাছে যেন এর দিকে তাকানো ছাড়া ভালোই লাগছিল না৷
৷
লো।


Comments