সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগু📸১নং ফটোগ্রাফি📸

প্রথমে আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফিটি শেয়ার করলাম সেটি হল একটি সূর্যাস্তের ফটোগ্রাফি৷ এই ফটোগ্রাফি দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ কারণ সূর্য উদয় হতে যেরকম সুন্দরভাবে উদিত হয়। তেমনি ডুবে যাওয়ার সময়ও খুব সুন্দরভাবে ডুবে যায়৷ যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এরকম সুন্দর একটি সূর্যাস্ত দেখার মুহূর্ত আমার দেখার সুযোগ হয়েছিল তাই যখন আমি এটিকে দেখি তখন এর ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করি। যখনই সূর্য ডুবে যাচ্ছিল এর পাশে যে মেঘগুলো ছিল সেগুলো যেন একেবারে নিচে ছিল এরকম মনে হচ্ছিল৷
📸২নং ফটোগ্রাফি📸

এবার একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটি খুবই সুন্দর একটি গোলাপ ফুল৷ সাধারণত এরকমভাবে গোলাপ ফুল তেমন একটা ফুটন্ত হয়ে থাকে না। এই ফুল যখন ফুটন্ত অবস্থায় ছিল তখন এটি একেবারে পুরোপুরি ফুটন্ত অবস্থায় ছিল না৷ কিছুটা ফুটন্ত অবস্থায় ছিল৷ তারপরও এর সৌন্দর্য যেন কোনমতে কম ছিল না৷ একইসাথে এই ফুলের পাপড়িগুলো গোলাপি রঙের হওয়ার কারণে এর সৌন্দর্য যেন আরো অনেকটাই বেশি বৃদ্ধি পেয়ে গেল৷📸৩নং ফটোগ্রাফি📸

এবার একটি মেঘের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই মেঘ যখন আকাশের মধ্যে দেখা যাচ্ছিল তখন এগুলোকে যেন একেবারে নিচে মনে হচ্ছিল৷ এটি এতটাই সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল যে আর কি বলবো। এই নীল আকাশের মধ্যে যখন এই সাদা মেঘগুলো খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল তখন এটি দেখার মধ্যে একটি আলাদা সৌন্দর্য মনে হচ্ছে। একইসাথে নীলের ভিতর সাদা এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আকাশের সৌন্দর্য ও প্রকৃতির সৌন্দর্যের কথা আর কি বলবো৷
📸৪নং ফটোগ্রাফি📸

এবার আমাদের সকলের পছন্দের এবং প্রিয় একটি ফুল শেয়ার করলাম৷ এটি হলো একটি কাঠ গোলাপ ফুল৷ এই ফুল সাধারণত সব সময় দেখা যায় না৷ খুব অল্প সময় এই ফুলগুলোকে দেখা যায়৷ যখন আমি এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ এই কাঠগোলাপ ফুল যখন এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এটি একেবারে পুরোপুরি ফুটন্ত অবস্থায় ছিল। এর যে সাদা রঙের পাপড়ি ছিল সেটিও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ একইসাথে গাছের মধ্যে অনেকগুলো ভিন্ন ধরনের কাঠগোলাপ ফুল দেখা যাচ্ছিল৷📸৫নং ফটোগ্রাফি📸

এবার সকলের পরিচিত একটি ছোট ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি যখন এখানে ছিল তখন এটি খুবই সুন্দরভাবে ফুটন্ত অবস্থায় ছিল৷ এই ফুলের মধ্যে গোলাপি এবং সাদা রঙের সংমিশ্রণ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ একইসাথে এর মধ্যবর্তী স্থানে একেবারে ভিন্ন একটি জিনিস ছিল যার ফলে খুবই সুন্দরভাবে ফুলটির সৌন্দর্য প্রকাশ করছিল৷ একইসাথে এটি যে গাছের মধ্যে ছিল সেই গাছের মধ্যে এটি একটিমাত্র ফুল হিসেবে অবস্থান করাতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল৷📸৬নং ফটোগ্রাফি📸

এবার একেবারে রংবেরঙের একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলের মধ্যে বিভিন্ন ধরনের রং দেখা যাচ্ছিল৷ একের পর এক রং গুলো যেভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছিল তখন সেটিকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল৷ বিভিন্ন রং গুলোর কারণে এই ফুলটিকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল৷ এটি যে গাছের মধ্যে ছিল সেই গাছের মধ্যে যে পাতাগুলো ছিল সেগুলোও একেবারে সবুজ নয়৷ ফলে ফুলটিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷
📸৭নং ফটোগ্রাফি📸

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি আমাদের সকলেরই পরিচিত৷ এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে৷ এর মধ্যে অনেকগুলো রঙ এবং অনেকগুলো ভিন্ন প্রকৃতি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি৷ আজকে এর একেবারে লাল রঙের যে ফুলটি রয়েছে সেটি শেয়ার করলাম৷ যখন এটি এখানে অবস্থান করছিল এটিকে দূর থেকেও খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷ এই ফুলটির মধ্যে যে লাল রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল সেটি খুবই ভালোভাবে এখানে ফুটে উঠেছিল৷ একইসাথে অনেক বড় ফুল হওয়ার কারণে এর সৌন্দর্য চারপাশটাকে অনেকটাই ছড়িয়ে দিচ্ছিল৷
লো।


Comments