একটি মানবিক পোস্টঃ-
মানুষের জন্য মানুষ চিরদিনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। কিন্তু মানুষের এই দুর্দিনে অবলা জন্তুগুলোর কথা ভাবার সময় কই!
তবু যদি কোন মানুষের মনে ওদের জন্য দয়া হয়, তাহলে এলাকার প্রানীগুলোর খোঁজ নিয়েন। পারলে নিজ বাড়ির উঠোনে, আংগিনায় বা সিঁড়িতে আশ্রয় দিয়েন। তাড়িয়ে দিয়েন না। আরেকটু করতে চাইলে একবেলা কিছু খাবার দিয়েন। এই ঝড়-বাদলে ময়লাও ভেসে গেছে, ওদের খাওয়ার আর কিছুই নেই।
আশরাফুল মাখলুকাত হতে হলে অন্য মাখলুকাতের দায়িত্বও আমাদের ঘাড়েই বর্তায়। কোন এক খলিফা বলেছিলেন, "ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তবে আমি তার দায় এড়াতে পারি না।"
কথাটা যেন আমরা ভুলে না যাই। হতে পারে ওদের উছিলাতেই আমাদের ঘরে রহমত এবং বরকত আসবে।

