সবাই এই অসংখ্য বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন। কত মানুষ নিহত হচ্ছে। কত মানুষ পরিবার ও আস্রুয় হারিয়ে মানবেতর জীবযাপন করছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। দ্রুত পানি বাড়ায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে ঘরের মধ্যে উঁচু মাচা করে জীবনযাপন করছে।
গত কয়েক দিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলবেষ্টিত ১২টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে
সিলেটে নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও ভাসছে জনপদ। হাওড়াঞ্চল ভাসিয়ে এবার পাহাড়ি ঢলে ডুবছে উত্তর-পশ্চিমাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মুহুরি নদীর বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। দুর্গত এলাকায় খাদ্য আর বিশুদ্ধ পানির সংকটে অসহায় বানভাসিরা। প্রিয় ভিটে ফেলে পানির তোড়ে ভাসতে ভাসতে ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে।

