My introduction in the first post.

B
bdtrees

যাক মনটা খুব ভাল লাগছেএবার : বহুদিন বাদ একটা সাইট পেয়েছি, যেখানে আমি আমার মনের মত করে নিজের মনের মাধুরী মিশিয়ে আমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো।  বাংলা দলের দরকার ছিল একটা, কারো একটা পোষ্টে  দেখলাম এই কমিউনিটির নাম সেখান থেকে সটান ঢুকে গেছি।


সবকিছু বুঝে এখানে যখন এসেছি তখন এখান থেকে সহজে যাচ্ছি না। ব্লগিং জগতটাকে আরো চিনবো, জানবো, কজ করবো এবং এখান থেকে ভাল কিছু করে যাব। এখন একটু নিজের ব্যাপারে ঢোল পিটাবো, যদি ভাল লাগে সবাই সাপোর্ট  করবেন আর ভাল না লাগলে সাপোর্ট  করবেন না। তবে আমি জানি সাপোর্ট   না পাওয়ার চান্সই মনে হয় বেশি। কারন কথার মালা দিয়ে আপনাদের মনজয় করতে আমি পারবো না।  


আমার ইউজার  নাম তো দেখতেই পাচ্ছেন, বিডিট্রিস। পুরা নাম মনিরুজ্জামান। থাকি বাংলাদেশের ভোলা উপজেলায়। আমরাতো জানি মেয়েদের বয়েস বলতে নেই জানি তবুও এখানে বলছি। আস্তে আস্তে করে উনত্রিশটি বর্ষা এবং বসন্ত শেষ করে ফেলেছি এখনো সিঙ্গেল আছি, ঠিক মনের মত কাউকেই পাচ্ছি না, কাজেই অগত্যা ফেসবুকে চলো ক্রাশ খাই দলে সুন্দর সুন্দর মেয়ে দেখেই মনের দুঃখে চোখের জল ফেলি।


পড়াশুনো খানিকটা করেছি  কারন জানেনতো ভাল করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। , কাজের কাজ কিছুই না,  ব্যাচেলর ডিগ্রী করেছি তারপর বেশ কয়েক জায়গায় চাকরী বাকরী করেছি , আপাতত এক বন্ধুর স্টার্ট আপে নিজের মত একটা কেবিন খুঁজে নিয়ে সারা দিন সেখানেই বসে থাকি। যদিও কোভিডের চক্করে বাড়ির বাইরে বেরোচ্ছি বা বেরোতে সাহস পাচ্ছি না, তাই বাড়ি থেকেই কাজ করছি। আর সারাদিন মা বাবা সবার গালি খাচ্ছি, অবশ্য গালি খাবার মতো কাজ আমি প্রতিদিনই করি। এই হচ্ছে বিষয় এবং গল্পের শেষ।


এই সাইটটি এবং এর হোয়াইটপেপার দেখে বিরাট ভালো লেগেছে, মনে হচ্ছে ভবিষ্যতে কিছু করতে পারবো। তাই মনে মনে সিদ্ধঅন্ত নিয়েছি যে রোজ আসবো, এসে কি করবো জানি না কিন্তু নিজের মতা করে কিছু লিখে যাবে।। চেস্টা করবো আপনাদের মাঝে আমার চারপাশে বা পৃথিবীতে য ঘটেছে সে সম্পর্কে  কিছু লিখতে। মাঝে  ছবি আঁকতে । আজ এটুকুই থাক। পরের দিন আবার আসবো তখন কথা হবে।


 তবে লেখা শেষ করতে চাই কিন্তু শেষ করার আগে যদি  কমিউনিটি অ্যাডমিনকে  এত সুন্দর একটা বাংলা কমিউনিটি বানানোর জন্য ধন্যবাদ না জানাই তাহলে লেখার স্বার্থকতা থাকবে না।  সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে না যেয়ে ঘরে থেকে যতটুকু সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়াই ভাল।

Comments