এসো তরুণ স্বপ্ন দেখি।

A
aziz23

পৃথিবীর এতাে রূপ-রস-গন্ধ দেখার পর সবারই ইচ্ছে হয়-যেনাে অনন্তকাল বেঁচে থাকা যায়। কবি যেমন বলেছিলেন 'মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে। কিন্তু চাইলেই আর বেঁচে থাকা যায় না। প্রকৃতির নিয়মে জন্মিলে মরিতে হবে কে কোথায় রয়েছে কবে। এবং এটাই সত্য। তবুও বেঁচে থাকার সাধ কারােরই ফুরায় না।

মানুষ মরে যায় একথা যেমন সত্য তেমনি সত্য হচ্ছে অনেকেরই হাজার বছর ধরে বেঁচে থাকার সাধ যা কারােরই ফুরায় না।অনেকেই হাজার বছর ধরে বেঁচে থাকেন। তাদের শারীরিক মৃত্যু হয়, থেকে যায় কর্মময় জীবন। আমাদেরকেও তেমনি হাজার বছর ধরে বাঁচতে হবে আমাদেরকে স্বপ্নের ভেতর বাঁচতে হবে। 

আমাদেরকে অনেক অনেক স্বপ্ন দেখতে হবে। প্রতিটি শিশু-কিশােরের চোখ ভরে দিতে হবে স্বপ্নে স্বপ্নে। প্রত্যেকের কুকের জমিনে ছড়িয়ে দিতে হবে অসংখ্য আশা । আমাদের স্বপ্ন হবে। নিজেকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। আমাদের স্বপ্ন হবে এই পৃথিবীকে সুন্দর করে সজানাের স্বপ্ন । চাঁদের হালি ফুলের সৌরহে আকাশ বাতাস ভরে দেয়ার স্বপ্ন চাই সকলের।

তােমাকে আমাকে অনেক বড় হতে হবে। নিজেদেরকে অনেক বড় করে গড়ে তুলতে হবে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ার মন্ত্রে সবাইকে জাগাতে হবে। এটাই সুন্দর পৃথিবীর জন্য প্রয়ােজন। একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবার আদর্শে সবাইকে ছাড়িয়ে যেতে হবে। আমরা হবাে ঐক্যের প্রতীক। 

আমরা শিখবাে কি করে শরীর, মন ও আত্মার উন্নতি এক সাথে, একযােগে করা যায়। আমাদের চরিত্র হবে সব চাইতে সুন্দর। স্বাস্থ্য হবে সুগঠিতু। আর সেবা করবাে আমরা সকলের প্রাণ খুলে। তবেই আমাদের গ্রহণ করবে। এসব করতে হলে আমাদের কখনােই মন খারাপ করলে চলবেনা। পড়া, পড়া আর পড়া। প্রচুর পড়তে হবে। ক্লাসের বইয়ের পাশাপাশি ধর্মীয় গ্রন্থ, গল্প,উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ছড়া আরাে কত কি। কোরআন পড়তে হবে। 

আর যাই পড়িনা কেন তাকে বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে। তবেই আমরা হতে পারবাে বিজ্ঞানী আইনস্টাইনের মতাে, দার্শনিক সক্রেটিসের মতে, পণ্ডিত অতীশদিপঙ্করের মতাে, জ্ঞানী হযরত আলীর মতাে। আর আমরা চাইলেই একদিন হয়ে যাবাে কীটস, কুমী, হাফিজ, রবীন্দ্রনাথ, ইকবাল, নজরুল এর মতাে বড় কবি। 

তারা একদিনে এতাে বড় হননি তোমাদেরই মতাে শিশু কিশাের ছিলেন তারা। আরেকটি স্বপ্ন আমাদের দেখতে হবে। আজকের যুগ হচ্ছে ইলেকট্রনিক যুগ মিডিয়ার যুগ, তথ্যের যুগ। যাদের হাতে এসবের চাবি তারাই জগতের মােড়ল। আমরা কি চাইলে পারবাে না এসব বিষয়ে বড় মাপের কিছু কর্মতে পারবাে এবং পারতে হবে।

এই সেদিন স্বাধীন হলাে মালয়েশিয়া। তাদের সভ্যতাও সেদিনের। আজ তারা সারাটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে। তারা ২০২৩ সালের মধ্যেই পৃথিবীর ১নং দেশ, ১নং জাতি হতে চায়। বড় বড় দেশগুলাে এখন ওদের ভয় পায়। মালয়েশিয়া তার দেশের প্রতিটি মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, বুকে আশার দোলা দিয়েছে। 

আমরাও কি একটা স্বপ্ন দেখতে পারি না যার নাম হবে ২০৩০? অর্থ-বিত্ত, জনবল লোকবল, সম্পদ কিংধা-সংস্কৃতি এসবের কোন অব কিন্তু আমাদের মেই। দরকার একটি সিদ্ধান্তের। অভাব একটি সাহসী পদক্ষেপের। তরুণরা কি এগিয়ে আসবে সেই সাহসী স্বপ্ন নিয়ে ২০৩০ আমাদের জন্য। 

দেশকে ভালবাসবো দেশ সম্পদের হেফাজত করবাে। আমরা ন্যায় ও সত্যের পক্ষে থাকবাে। অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চ, জাতিভেদ রুখে দাঁড়াবাে। আমরা একা বড়ো হবােনা, আমাদের গোটা জাতিকে বড় করবাে। আর হাত পাতবাে না, অলস থাকবাে না, আমরা একটা স্বপ্নে জন্য রাত দিন খাটবো ইনশাআল্লাহ।

আমরা আমাদের বড়দের সব-আদেশ মানবাে, নিষেধ থেকে ফিরে থাকবাে। তুরুন কি আমাদের স্বপ্ন-২০৩০ বাস্তবায়িত করতে পারবে? হবে এবং হতেই হবে। এসাে সেই স্বপ্নের পৃথিবীটা গড়ে তুলি।

Comments