মনটাকে কাজ দিন।
আমাদের মন সর্ব অবস্থায় কাজ করতেই থাকে, হাজারো সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা সবসময় মনের মধ্যে একটার পর একটা ভীড় করতেই থাকে। কতই না আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমরা যেকোনো অবস্থায় যেখানে থাকি না কেন আমাদের মন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে থাকে। সর্বাবস্থায় মনকে ভালো কাজ দিতে হবে, মনকে ভালো কাজ দিতে না পারলে, একটা পর একটা খারাপ চিন্তা চেতনা বাসনা আসতেই থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন বিষয়ে মনকে ফেলে দেয় হাজারো চিন্তায়।
মনের সাথে ভালো সম্পর্কঃ-
সর্বপ্রথম যে কাজটা করতে হবে মনের সাথে ভালো সম্পর্ক করতে হবে। মনটাকে সুন্দর সুন্দর কাজ দিতে হবে মনটাকে সুন্দর সুন্দর চিন্তা জাগাতে হবে।আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন মন কাজ করতেই থাকে। সাগরে থাকি, পাহাড়ে থাকি, দাঁড়িয়ে থাকি, বাড়িতে থাকি, মন কিন্তু কাজ করতেই থাকে, বিধায় মনটাকে ভালো ভালো কাজ দিতে হবে।
মন কি চাই করতে?
কিন্তু বিভিন্ন কাজ করতে চায়, মনকে কাজ না দিলে সে বিভিন্ন চিন্তা করতেই থাকে করতে থাকে, এই কাজটা করবে, আর একটা কাজ করবে, এই কাজ থেকে আর কাজ করবে, সে কিন্তু সবসময় চিন্তা করতে থাকে যে আমি এই কাজটা করব ওই কাজটা করব বিদায় মনটাকে ভালো কাজ দিতে হবে। যে কাজ গুলো করলে মনটা সুস্থ-সবল মস্তিষ্কের অধিকারী হতে পারে, ওই কাজ গুলো মনটাকে দিতে হবে।
মনের সাথে যুদ্ধঃ-
মন কিন্তু ভালো কাজও করতে চায়, খারাপ কাজ করতে চায়, যে খারাপ কাজগুলো করতে চায়, ঐ কাজ গুলোর সাথে বিরত থাকতে হবে। মনটা কে ভালো কাজ গুলো করার জন্য বিবেক কে জাগ্রত করতে হবে। এমন কিছু করতে হবে ঐ খারাপ কাজ গুলো মন যেন আর না করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে মনের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে, আর মনকে আমরা যেখানে নিয়ে যেতে চাই, মন কিন্তু সেখানেই কাজ করবে।
মনকে সুচিন্তা দেয়াঃ-
মনকে সুচিন্তার প্রশান্ত অধিকারী করতে হবে। মানুষের দেহ অনেক খারাপ কাজ করতে চায়, কিন্তু মনের মধ্যে এইসব জাগতে দেয়া যাবে না এজন্য সব সময় সুচিন্তা করতে হবে ভালো চিন্তা করতে হবে কুচিন্তা থেকে দূরে থাকতে হবে। তাহলে সামনে অগ্রসর হওয়া যাবে এবং সফলতাও অর্জন করা সম্ভব।
সর্বোপরি আমাদের উচিত আমরা যেন সব সময় মনটা কে দিয়ে সুচিন্তা গুলো করতে পারি, এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে তাহলে মন্টা কে ভালো রাখা যাবে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)