" কোকিল পাখির সাথে বন্ধুত্ব "
প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ কত কিছুই না প্রতিবছর ঘটে যায় আমাদের দেশে, দুই মাস পর পর আমাদের দেশে ঋতু বদল হয়, তারপর বিভিন্ন রঙের বিভিন্ন রকম ফুল ফুটে ও ফল হয়, পাখিদের নীড়ে কিচির মিচির শব্দ শুনতে ও পাখির ডাক অনেক ভালো লাগে। বিভিন্ন কালের বিভিন্ন ফুল ফুটে বিভিন্ন বসন্তের বিভিন্ন ফুল ফোটে আজ আমি আপনাদেরকে কোকিল পাখির সাথে কিছু ঘটনা আমি বলবো।
বসন্তকাল চলছে। আমি রোজ সকাল বেলা ডাবল টেকারে(দোতলা বাস) করে অফিসে যাই। গাড়ি গুলোর গতি খুব বেশি না। গাড়ির নিচ তলায় খুব ভিড় কিন্তু উপড়ে একদমই ফাকা থাকত। দোতলায় গিয়ে পিছন থেকে হাতের বামে ঠিক তিন নম্বর সিটে জানালার পাশে বসি আমি। কাচের জানালাটা হালকা একটু টেনে দেই,সকালের ঝির ঝির বাতাসটা গায়ে লাগে। মাঝে মাঝে ঘুমও চলে আসে। ঠিক কোন একটা জায়গাতে এসে গাড়িটা থামে।
হঠাৎ একদিন লক্ষ্য করলাম একটি কোকিল ছানা গাছের ফাকে উকি মারছে। আমি মনযোগ দিয়ে তাকালাম। হাতটা বের করে তার উদ্দেশ্যে নাড়ালাম। তখনই তার কন্ঠে সেই চির চেনা কুহু কুহু গান ভেসে আসল। বাচ্চা তো, তাই গান খুব ভালো না করতে পারলেও সে খুব চনমনে ছিল। ঠিক প্রতিদিন আমি এভাবে ঐ জায়গাতে এসে হাত বের করে নাড়াতাম আর সে আমাকে দেখলেই আরও বেশি ছোটাছুটি করত আর কুহু কুহু সুরে একটু গান করত। মনে হত সে আমাকে শুভ সকাল বলছে,তাই হাত বাড়িয়ে আমিও জানাতাম শুভ সকাল বন্ধু।
এভাবে সে বড় হতে লাগল,গানটাও ভালই শিখছে। একদিন আমি হাতটা নাড়ালাম ঠিক আগের মত,কিন্তু আজ তার সেই ছোটাছুটি নেই,ঐ দিন কেন জানি অনেকটা সময় গান করল,গাড়িটা যতটা সময় থামানো ছিল ঠিক ততটা সময়। সে যেন কিছু একটা বলতে চাচ্ছিল। বসন্ত চলে গেছে। এখনও আমি ঠিক সেভাবেই অফিসে আসি, সেই জায়গাতেই বসি, সেখানে এসে হাতটা বের করি, আমার সেই বন্ধুর উদ্দেশ্যে হাতটা নাড়াই কিন্তু আর কোন দিন তার দেখা পাই নি।
বন্ধু বড় হয়েছে হয়ত আরও ভালো গাইতে শিখেছে। আবার হয়ত দেখা হবে কোন এক বসন্তে বা স্বপ্নে বা হবে না। ভালো থেকো বন্ধু খুব ভালো থেকো। এইভাবে কোকিলকে বিদায়ের সম্ভাষণ জানাতে নিজেকে অনেক খারাপ লাগে, তারপরও বলতে হবে কেউ তো কারো জন্য অপেক্ষা করে না সময়ের গতি সময় চলতে হয় তাই তাদের গতিতে তারা চলবে একদিন না একদিন সবাইকে ছেড়ে চলে যেতেই হবে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)