ভালো মন্দের বিচার করা।
ভালো-মন্দের বিচার করার অধিকার একমাত্র মানুষেরাই আছে অন্য কারো নাই, আপনাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে, তাই আমরা যারা আছি আমাদের অধিকার আছে ভালো-মন্দের বিচার করার, আমাদের বিবেক দিয়ে যদি আমরা জিজ্ঞাস করি যে কোনটা ভালো কোনটা মন্দ তাহলে আমরা বুঝতে পারব। তাই আমাদের সকলকে ভালো-মন্দ বিচার করে চলতে হবে তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। ভালো-মন্দের বিচার করা জন্য এর কিছু বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো।
বিবেকের সাথে কথা বলাঃ-
ভালো মন্দের বিচার করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিবেকের সাথে কথা বলা, আপনারা যদি আপনার বিবেককে জিজ্ঞেস করেন কোনটা ভালো কোনটা মন্দ আপনার বিবেক বলে দেবে। তাই আপনাদের উচিত হবে বিবেক কি কথা বলে, বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আশা করা যায়, আপনার কখনো খারাপ পথে চলবে না সবসময় ভালো পথে চলবেন। তাই আপনাদের সকলের উচিত ভালো-মন্দের বিচার করে চলা। তাহলে আপনারা সমাজের ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।
সৎ পথে থাকাঃ-
ভালো মন্দ বিচার করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সৎ পথে থাকা, আপনারা যদি সৎ পথে থাকতে পারেন তাহলে আপনাদেরকে আর কেউ পিছনে ফেলতে পারবে না, আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদেরকে কেউ আর বিপদ গামী করতে পারবে না, আপনারা সবসময় ভাল মন্দের বিচার করে চলবেন তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।
বুঝে শুনে সিদ্ধান্ত নেয়াঃ-
ভালো মন্দের বিচার করার জন্য আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বুঝে শুনে সিদ্ধান্ত নেয়া, আপনারা যদি বুঝে শুনে সিদ্ধান্ত না নেন তাহলে আপনার অনেক বড় বিপদে পড়বেন, আপনাদেরকে কেউ একটা কথা বলল আপনি মেনে নিলেন তা হবেনা, আপনাকে কথাটা যাচাই করতে হবে সে সত্য বলেছে কিনা যদি সত্যি বলে তাহলে ভালো, আর যদি মিথ্যা বলে তাহলে তাকে শাস্তি দিতে হবে। তাই আমাদের উচিত হবে জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেয়া তাহলে আপনারা কোন বিপদ গামী হবেন না ইনশাআল্লাহ।
অহেতুক ধারনা না করাঃ-
ভালো মন্দের বিচার করার জন্য আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো অহেতুক ধারণা করা যাবেনা, আপনাদেরকে যদি কোন এক ব্যক্তি আপনাদের ফ্যামিলির বিষয় বলে যে, সে খারাপ কাজ করছে আপনি তার উপর ভিত্তি করে তাকে শাস্তি দিবেন তা হবেনা। ঐ ব্যক্তি আপনাকে যে কথাটা বলছে সেটা ঠিক আছে কিনা তা যাচাই করার পর তারপর সিদ্ধান্ত নেবেন। তাই অহেতুক ধারণা করবেন না তাহলে বিপদে পড়বেন।
মিলেমিশে সিদ্ধান্ত নেয়াঃ-
ভালো মন্দের বিচার করার জন্য আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মিলেমিশে সিদ্ধান্ত নেয়া, আপনারা যদি কোনো বিচারে বসেন মিলেমিশে সিদ্ধান্ত দিতেন তাহলে ওই সিদ্ধান্ত ভালো হবে। একক কোনো সিদ্ধান্ত নেবেন না পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তাহলে ওই পরামর্শটা ভালো হবে। এবং কোন বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে না তাই আপনাদের উচিত হবে মিলেমিশে সিদ্ধান্ত নেয়া।
উপরিউক্ত আলোচনা গুলো আপনার যদি ভালোভাবে মেনে আয়ত্ত করে চলতে পারেন, তাহলে আপনারা ভাল মন্দের বিচার করতে পারবেন আর কোন বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)