ক্ষুদে ফুটবলারদের কিছু কথা।

A
aziz23

ক্ষুদে ফুটবলার। 

আজ আমি আপনাদের সামনে আমাদের ফুলবাড়ী উপজেলার ক্ষুদে ফুটবলারদের কিছু কথা তুলে ধরব। তারা যেভাবে খেলা করে যাচ্ছে তাদের খেলা দেখে আমরা মুগ্ধ। তারা বাংলাদেশে তাদের মুখ উজ্জ্বল করেছে, সবাই তাদেরকে অনেক ভালবাসবে সে কারন তারা অনেক ভালো খেলতেছে ফুটবল। ফুটবল একদিন বাংলাদেশকে রাজ করবে পাশাপাশি ওয়ার্ল্ডে ভাল কিছু করবে এই ক্ষুদে ফুটবলারা। আমরা তাদের জন্য দোয়া করি এবং এদের জন্য আরও বেশি করে ভালোবাসা দেবো তারা তাদের সামনে ভালো কিছু করতে পারে। এদের কিছু খেলার শিডিউল বিষয় নিম্নে আলোচনা করা হল।

প্রিয় ক্ষুদে ফুটবলার ভাইরা শুভেচ্ছা নিও। অনেক দিন থেকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল থেকে শুরু হয় বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কর্মসুচি।

আমার অত্যন্ত আনন্দিত যে ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন থেকে বেসরকারিভাবে পরিচালিত “ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী” ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায়, বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম এর আয়োজনে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট এ দেশ সেরা ১২টি একাডেমীর মধ্যে রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হয়ে সরাসরি ঢাকায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তারই ধারাবাহিকতায়

মেধাবী ও চৌকস খেলোয়ারগণ যাদের বয়স ১৪ এর মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র/জেএসসি সার্টিফিকেট ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সাথে নিয়ে বাছাই কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকায় জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণ করে।

আমরা এই ক্ষুদে ফুটবলারদের খেলা দেখে আমার খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত কারণ তারা অনেক ভালো খেলতেছে তারা যেভাবে খেলতেছে এভাবে যদি চলতে থাকে তারা জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে পারবে এবং একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ।

আমার কেন জানি বিশ্বাস হচ্ছে আগামী দিনে ফুলবাড়ী উপজেলার কৃতি ফুটবলার রা অনেক ভালো কিছু করতে পারবে তারা যেভাবে এখন থেকে চর্চা পরিচর্যা করা যাচ্ছে একদিন অনেক ভালো কিছু করবে এই আশায় প্রত্যাশায় করে থাকি আমরা সবাই। আর আমাদের উচিত হবে তাদের জন্য সব সময় দোয়া করা আমরা যদি তাদের জন্য দোয়া করতে পারি তারা যদি এভাবে করতে পারে তাহলে তারা বিশ্বের দরবারে ভালো কিছু করতে পারবে।

Comments