গতকাল ছিল শুক্রবার, সরকারি ছুটির দিন। এবং মুসলমানদের জন্য পবিত্র একটি দিন। সেজন্য আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করেছি । কারণ কোন স্কুল কলেজ নেই, তাই কোন পেরাও নেই। আমি সকাল 9 টায় ঘুম থেকে উঠি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু রান্না করছে আমিও ফ্রেশ হয়ে আম্মু রান্নার কাজে হেল্প করলাম।
আমি খাওয়া শেষ করে রুমে এসে ফোন নিয়ে কিছুক্ষণ ফেসবুক চালালাম। তখন আমার বন্ধু ফোন দিয়ে বলে চল ঘুরতে যাই। আমি বললাম ভালই হয় যদি ঘুরতে যাই তাহলে এই ঘুরতে যাওয়া নিয়ে আমি ব্লক লিখতে পারবো।
স্কুল কলেজ বন্ধ থাকা সত্ত্বেও আমাদের প্রাইভেট আছে কারণ এই সপ্তাহের স্যার একদিন আমাদের প্রাইভেট পড়ায়নি সেজন্য শুক্রবারে প্রাইভেটটি নিয়েছে। প্রাইভেট শেষ করে বন্ধুদের সাথে আমরা লালমনিরহাটের সবচেয়ে জনপ্রিয় জায়গা হাতিরঝিলে ঘুরতে গেলাম। সে জায়গাটা অনেক সুন্দর এবং মনমুগ্ধকর। এই হাতিরঝিল রাস্তার দু'পাশেই মৎস্য প্রজেক্ট রয়েছে। বিকেলে জায়গায় অনেক মানুষের আনাগোনা হয়। অনেকে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছে ,অনেকে আসছে তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে।
আমরা দুজন সেখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর পাশেই ছোট্ট একটা হোটেলে আমরা চা খেলাম। তারা অনেক মজা হয়েছিল। অবশ্য আমি চা খাই না কিন্তু এটা খাওয়ার পর থেকে আমার চা খাওয়ার প্রতি আগ্রহটা একটু বেড়ে গেল। চা শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দেই। আমি আমার বন্ধুকে বাসায় বাসায় পৌঁছে দিয়ে, আমিও আমার বাসায় চলে আসি।
বাসায় এসে গোসল করে, দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চ শেষ করে দুপুরে এক ঘন্টার জন্য ঘুমাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ,কিছুক্ষণ রেস্ট নিয়ে ছোট ভাইদের সাথে ক্রিকেট খেলতে চলে যায়। খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় আসি।
ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসি। প্রাইভেটে স্যার যে অংক গুলা বুঝিয়েছে সেগুলো প্র্যাকটিস করতেছিলাম। পড়াশোনা থেকে ৮:৩০ মিনিট উঠি, তারপর আমি আপনাদের সাথে হ্যাংআউটে রোগ দিই। হাং আউট শেষ করে আমি রাতের রাতের খাবার খাওয়ার জন্য চলে যায়। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এসে ফোনে ফেসবুক চালানো শুরু করি। ফেসবুকে কিছু ফানি ভিডিও দেখি এবং নিউজ দেখলাম। এভাবে দশটা থেকে ১১ টা পর্যন্ত ফোন চালাই। দিনের অভ্যাস youtube ভুত এফ এম ডাউনলোড দিই এবং শুনতে শুনতে ঘুমাই যায়। এই ভুত এফএম না শুনলে যেন আমার ঘুমটাই যেন আসে না।
আমি নিজে এই পিকগুলো উঠাইছি এবং ছবিগুলা আমার ফোন দিয়ে উঠানো হয়েছে।
Mobile: Redmi 10
Camera:50 megapixel
Location: Lalmonirhat


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ