আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি অনেক অসুস্থ তারপরেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা পোস্ট নিয়ে। আজকে বাবাকে নিয়ে বলবো কারণ একজন সন্তান যখন অসুস্থ হয় তখন বোঝা যায় বাবার ভালোবাসা। আজকে আমি অসুস্থ সে জন্য আমার বাবা আমার জন্য কত কিছু না করেছে। তাই আজকে আমি আপনাদের মাঝে আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো।
একজন মা তার সন্তানকে ১০ মাস পেটে রাখে, কিন্তু সন্তান পৃথিবীতে আসার পর আবার তার বাবা সন্তানকে সবকিছু দিয়ে দেয়। একজন মা তার সন্তানকে খাবার খিলানো ঘুমানো মায়ের কাছ থেকে পাওয়া যায় কিন্তু সন্তান অসুস্থ হয় তখন বোঝা যায় বাবার ভালোবাসা কাকে বলে।
যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন বাবা তাকে হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তার ,সিস্টার বলে ডাকা ডাকি করে আর বলে আমার জীবন নিয়ে নাও তারপরেও আমার সন্তানকে ভালো করে দেন। এটাই হচ্ছে বাবার ভালোবাসা। আমিও
আমার 101 ডিগ্রী জ্বরের পাশাপাশি সর্দি ও কাশি রয়েছে । কাশি থাকায় আমার মা আমার জন্য আদা ও লেবু দিয়ে চা বানিয়ে নিয়ে আসছে। সত্যি যখন সন্তানের উপরে তখন বাবা ও মায়ের ভালোবাসাটা দেখা যায়।
বাবা হলেন সেই মানুষটা, যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে আমি থাকবে। আমার বাবা সেরকম সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছেন। বাবা সবচেয়ে বড় গুণ হলো যে বাবার পকেট খালি থাকলেও তার সন্তানকে কখনো হতাশ করে না।
বাবারা হলেন সত্যিকারে সুপার হিরো, বাবা তার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে যে কোন বাধাওষ অতিক্রম করতে পারে। বাবা হলেন আমাদের আগলে রাখা একজন যন্ত্র। যে কখনো হাপিয়ে যায় না।
যাদের দুঃখ কষ্ট আসুক না কেন , সেই দুঃখ কষ্টের ছায়া তার সন্তানদের উপর পড়তে দেয় না কখনোই। ঠিক আমার বাবাও এরকম। আমায় কখনো কষ্ট দেয়নি। আমি কখনো পায়ে হেঁটে স্কুলে যায়নি প্রতিদিন সকালে আব্বু আমাকে রেখে গেছে এবং স্কুল শেষে নিয়ে এসেছে বাসায়।
আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি গর্ববোধ করি এরকম একজন বাবা পেয়ে। যেটা সন্তানকে সমস্ত কিছু উজাড় করে ভালোবাসে। আমি কখনো বাবার হাতটি ছাড়বো না।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আমি যেন বাবার পাশে সারা জীবন থাকতে পারি। অসুস্থ থাকে বেশি কিছু লিখতে পারছি না।
Phone. : Redmi 10
Camera. : 50 megapixel
Location : kulaghat, lalmonirhat


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ