আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি মজার খেলা।আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁস খেলা নিয়ে সেই মজাদার মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করব।
আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হয়। তার ভিতরে আঞ্চলিক খেলা গুলো অনেক মজাদার এবং আনন্দদায়ক। ভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম খেলা পরিবেশন হয়। আমাদের গ্রামের যুব উন্নয়ন সমিতির উদ্যোগে আমাদের এলাকায় জায়গায় এলাকাবাসীর জন্য বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয় যার মধ্যে ছিল, হাঁস খেলা, হাড়িভাঙ্গা খেলা, কলা গাছ খেলা, এবং হাডুডু খেলা । এই সবগুলো খেলাই আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় । সময় বিবর্তনে এসব খেলা প্রায় আর দেখাই যায় না। তাই যুব উন্নয়ন সমুদ্রের উদ্যোগে এলাকার বাসীর জন্য আনন্দ দেওয়ার জন্য এই খেলাধুলার আয়োজন করা হয়।
হাঁস খেলা:-
এই খেলাটি মূলত পুকুরের ভিতরে বেশি ভাগ সময় হয়ে থাকে একটি পুকুরে একটি হাঁস ছেড়ে দেওয়া হয় সেখানে যারা খেলায় অংশগ্রহণ করবে তারা পুকুরে নেমে সে হাঁসটিকে ধরতে পারবে যে ধরবে সেই বিজয়ী হবে। কিন্তু আমাদের এখানে সেই খেলাটিকে ভিন্নভাবে খেলতে দেওয়া হয়েছিল । আমরা পুকুরে না নামিয়ে মাটিতেই মাঠে চারদিকে বেড়া দিয়ে খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। তারপর বলা হয়েছিল তোমরা হাঁসগুলো ধরো ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত ছেড়ে দেওয়া হয়নি 😜। অনেকক্ষণ এভাবে এলাকাবাসী মজা নেওয়ার পরে হাত ছেড়ে দেওয়া হল মাটির ভিতরে চারদিকে জনতার ভিড় কে ধরে কে যে পায় কে যে প্রথম হবে। হাসি ছিল সেই সময়টি জুড়ে।
সত্যি খুব আনন্দের সাথে সময়টি কাটতে ছিল। এলাকার বাসি সকলের ছোট-বড় সকলে এসেছিল ছেলে মেয়ে মুরুব্বিরাও অনেক এসেছিল আমাদের এই খেলা উপভোগ করতে। তো এভাবে কি ধরার চেষ্টা করতে করতে একজন আরেকজনের পা ধরে হাত ধরে এভাবে অনেক মজার কান্ড ঘটেছিল। সেটি খারাপ ছিল না অনেক আনন্দে ছিল। শেষমেষ এলাকার একজন মুরুব্বী নাম মোঃ মুসা আলী। তিনি হাঁসটি প্রথম ধরে বিজয়ী হন।
গ্রাম বাংলার এই খেলা গুলো সত্যি উন্নয়ন কেড়ে নেওয়ার মতো আনন্দ দিয়ে যায়। মনে করিয়ে দেয় আমাদের সেই আগের দিনের কথা যে সময়ে খেলা গুলো ছিল আমাদের বিনোদনের প্রধান মাধ্যম। খেলাটি অনেক আনন্দ হইলো সাথে শেষ হয় । গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখতে আমাদের যুব সমাজের উদ্যোক্তম প্রয়োজন যাতে সময়ের অতল গভীরে হারিয়ে না যায় আমাদের সেই আগের দিনের খেলা গুলো আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন । মাঝে মাঝে এই খেলা গুলো আয়োজন করার প্রয়োজন এতে এলাকাবাসী অনেক আনন্দিত হবে এবং আমরা অনেক বিনোদন।
Phone : Redmi 9T
Camara : 48 megapixel
Location : Lalmonirhat


গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা খুবই মজা এবং আনন্দ উল্লাস হয়েছে। বিশেষ করে আপনার এই ভিডিও অ্যাড করে দেওয়ার কারণে সকলেই ভালোভাবে উপভোগ করতে পেরেছে।
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে