উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অতি সহজ

A
asad18

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

প্রথমে আমি সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি। আজ থেকে প্রায় ২০-২১ দিন হলো আমি কোন পোস্ট করতে পারতেছি না। তার জন্য অত্যন্ত দুঃখিত। আসলে পরীক্ষার মাঝে সেরকম পোস্ট করা হয়নি। শেষ হয় আমার ২০ তারিখে বাসার কিছু কাজ থাকার কারনে এদিকে সময় দিতে পারিনি। এখন থেকে আশা করি প্রতিনিয়ত পোস্ট করতে পারব, ইনশাআল্লাহ।

মানুষ নিত্য প্রয়োজন নানা রকম কাজ করে থাকে কেউ জীবিকার নির্বাহের জন্য কেউ প্রয়োজন মেটানোর জন্য কেউ সংসারিক কাজের ভার বহন করার ক্ষেত্রে কাজ করে থাকে। কোন মানুষের সাথে কোন মানুষের কাজের মিল বন্ধন খুঁজে পাওয়া যাবে না প্রতিটি মানুষেরই চাহিদা ব্যক্তিত্ব আলাদা। মানুষের চাহিদা একেকটা হতে পারে সব সময় অন্য কারো সাথে মিলে নাও যেতে পারে জীবিকা নির্বাহের জন্য মানুষকে কাজ করতেই হবে। কাজ না করলে কখনো জীবনের সাফল্য বা কাঙ্খিত উদ্দেশ্য হাসিল করতে পারবে না। সঠিক পদক্ষেপ এবং সঠিক ইচ্ছাপোষণ না থাকলে উদ্দেশ্য হাসিল করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে মানুষের উদ্দেশ্যে যদি অটুট থাকে তাহলে কোন বাধা এটাকে আটকে রাখতে পারবে না কখনো।

তাই সর্বোপরি আমাদের যে যে পেশায় আছি সে সেই পেশায় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে যেন নিজের কাজটি করতে এবং সবার চেয়ে নির্ভুল এবং গ্রহণযোগ্য হয়। এবং সবার চেতনা একটু পরিষ্কার শূন্য এবং জন্ম চোখে ধরে বলতে পারে হ্যাঁ এই কাজটি অনেক সুন্দর হয়েছে সবার থেকে এ ধরনের মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারব এবং আমাদের সঠিক উদ্দেশ্য এবং লক্ষ্যে পৌঁছাতে পারবো সঠিক পথে।

তো আছে এ পর্যন্তই আবার আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ।

আল্লাহ হাফেজ ❤️

 

Phone :- Redmi 9T

Camera 📷 :- 48 megapixel

Location :- Lalmonirhat

Comments