আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব। ২৬শে মার্চের মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে।
আমরা লালমনির আদর্শ ডিগ্রী কলেজের স্কাউট দলের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করি। আমাদের কলেজে অনেক দিন অনুসরণ করানোর পরে আমাদের স্কাউট প্রধান এবং স্কাউট বিষয়ক শিক্ষক আমাদের সব ধরনের কার্যক্রম শিখায়ে দেন। কখন কি করতে হবে কি করতে হবে না । সবকিছুই আমাদের সুনির্দিষ্ট ভাবে শিখিয়ে যান এবং আমাদের কলেজেই তা বারবার অনুসরণ করানো হয়েছিল আমরা অংশগ্রহণ করেছিলাম মোট ২৩ জন ছাত্র। সব প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু ঠিকঠাক রেখে আমাদেরকে বলা হয় অনুষ্ঠান করতে প্রতিদিন করা যায় আমরা প্রতিদিন কলেজে অনুষ্ঠান করতাম।
স্যার আমাদের ২৬ শে মার্চ দিন ভোর ছয়টার দিকে কলেজে ডাকে। কলেজে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শপথ বাক্য পাঠ জাতীয় সংগীত গাওয়া সব কিছুই হয় প্রিন্সিপাল মহাদয় আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং এই স্বাধীনতা দিবস সম্পর্কে বলেন যা কিভাবে আমরা এদেশে স্বাধীন করেছিলাম কিভাবে পাকিস্তানিরা আমাদের এই দেশকে তাদের গোলাম করে রেখেছিল তাদের হাত থেকে আমরা কিভাবে নিস্তার পেয়েছি দীর্ঘ নয়টি মাস যুদ্ধ করে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনী সাথে আমরা প্রাণপণ যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছিলাম।
আমরা কলেজে নাস্তা করে অটোতে করে চলে যাই লালমনিহাট শেখ কামাল স্টেডিয়ামে। স্টেডিয়ামে গিয়ে চোখে পড়ে হাজারো লোকের ভিড় জেলার প্রায় প্রতিটি কলেজ স্কুল এবং প্রাইমারি লেভেলের ছাত্রদেরকে সাজানো হয়েছিল রোভার দলের সাজানো হয়েছিল স্তরে স্তরে বিন্যাস করা Aগ্রুপ Bগ্রুপ Cগ্রুপ আকার সাজানো হয়েছিল। A গ্রুপে ছিল প্রাইমারি শিক্ষার্থী বৃন্দ।B গ্রুপে ছিল হাই স্কুল লেভেলের শিক্ষার্থীবৃন্দ।C সি গ্রুপে ছিলাম আমরা কলেজের শিক্ষার্থীরা।
ডিসি মহোদয় এসে প্রাইডডাউন পরিদর্শন শেষে প্রাইড করার অনুভূতি দেন। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী সম্মান প্রদর্শন করেন ডিসি ও এসপি মহোদয়দের তারপর একে একে A গ্রুপ B গ্রুপ C গ্রুপ তাদেরকে সমান প্রদর্শন করেন। তবে দিনটা অনেক ভালো লেগেছিল সেদিন। প্রাইড গাউন শেষ হয়ে কিছুক্ষণের পর ফলাফল প্রকাশ করা হলো আমরা কলেজ লেভেলে ,C গ্রুপে প্রথম হয় লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং আমরা লালমনির আদর্শ ডিগ্রী কলেজ দ্বিতীয় স্থান লাভ করি মহানন্দের সকলেই ফটোগ্রাফি করতেছিলাম। কোন কিছুতে বিজয় অর্জন করে পুরস্কার বয়ে আনাটা অনেক আনন্দদায়ক।


আপনার ছবিগুলো কোন ডিভাইস দিয়ে সংগ্রহ করেছেন সেটি উল্লেখ করেননি
আপনি আমাদের ডিসকোর্সের যোগাযোগ করুন
https://discord.gg/pKnMNxNN
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ