পুকুরে মাছ তোলার ছবি

A
asad18

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমিও ভালো আছি। আজকে পুকুরে মাছ তোলা নিয়ে একটু ফটোগ্রাফি করছি।

 

আমাদের বাড়ির দক্ষিণ পাশে দুই দোন জমিতে একটি পুকুর করা হয়েছে। পুকুরটিতে সারা বছর অনেক পানি থাকে। যখন বন্যা আসে তখন পুকুরটি চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে করে পুকুরের মাছ বানে পানিতে চলে না যায়। পুকুরের চারদিকে হীর মাটি কেটে উঁচু করে দেওয়া হয়েছে। যার ফলে ছোট ছোট বন্যাতে পানি পুকুরে ঢুকতে পারে না। তবে বন্যার সময় পুকুরের চারদিক দিয়ে পানি আসে তখন পুকুরের হিরে চাপ পড়ে যায়। যার জন্য পুকুরের হীরের মাঝখান দিয়ে পাইপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে পুকুরে পানি প্রবেশ করতে পারে।

 

বন্যা চলে যাওয়ার পর পুকুরে মাছ ছাড়া হয়। প্রায় সারা বছরই পুকুরে মাছ পাওয়া যায়। যেসব মা ছাড়া হয় তার মধ্যে হলো বোয়াল, সিলভার, মিরকা, তেলাপিয়া, পুটি, মোয়া মাছ ইত্যাদি। তবে মোয়া মাছটি পুকুর ছাড়া না হলেও বন্যার সময় এই মাছটি চলে আসে। এই মোয়া মাছটি খেতে অনেক সুস্বাদু এবং মজার। এরকম কিছু কিছু মাছ ছাড়া লাগে না আপনা আপনি পুকুরের থেকে যায় সারা বছর জুড়ে যেমন পুঁটি, দাড়কা, মোয়া এই মাছগুলো ছাড়া লাগে না আপনা আপনি হয়ে থাকে। অন্যান মাছগুলো মাঝিদের থেকে কিনে পুকুরে ছাড়তে হয়।

 

এই পুকুরে মাছগুলোকে আমরা প্রতিদিন ফিট, গুড়া, ভুসি, ইত্যাদি খাওয়া থাকি। যাতে মাছগুলো তাড়াতাড়ি বড় হয় এবং বাজারে বিক্রি করার উপক্রম হয়ে ওঠে। শিলক্ষে আমরা মাছগুলোকে প্রতিনিয়ত যত্ন করে যাই। পানি পরিষ্কার রাখার জন্য পুকুরে ইউরিয়া সার এবং চুন ব্যবহার করা হয় যাতে পানি পুরস্কার থাকে সবসময়। আর পানি যত ভাল থাকবে পরিষ্কার থাকবে মাছের পুষ্টি মান ও অতি দ্রুত মাছ গুলো বড় হবে।

সেই পুকুর থেকে হওয়ার জন্য কিছু মাছ তুললাম। পুকুরে মাছ খেতে অনেক সুস্বাদু এবং মজা লাগে।আজ আর নয় আবার দেখা হবে আগামীতে কোন এক নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ।আল্লাহ হাফেজ

 

Phone : Redmi 9T

Camara : 48 megapixel

Location : kulaghat, Lalmonirhat

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png