সবই আল্লাহর পক্ষ থেকে
মদিনা থেকে দু দিনের পথ পাথেয় বলতে একটি গাধা কিছু সম্পদ বাবা আর ছেলে রওনা হল কিছুদূর যেতেই গাধার পা মচকে গেল গাধাটা বোঝা টানবে কি এখন সেটাই বোঝা
বাবা বলে উঠলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এর চেয়ে কঠিন বিপদ হতে পারত এ বলে বাবা আর ছেলে নিজেদের পাথেয় কাঁধে নিয়ে রওনা হল
মনের সুখে বাপ-বেটা এ পথ মাড়িয়ে সে পথে যাচ্ছে যা হওয়ার তাই হল এবার পাথরের সাথে লেগে গেল বাবার পা মচকে গেল ছেলে পেরেশান বাবা শান্ত ভঙ্গিতে বলল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন
এরচেয়ে মারাত্মক বিপদ ঘটতে পারত ছেলে এবার রেগে বলল এরচেয়ে বড় বিপদ আর কি হবে দুজনের বোঝা আর তোমায় নিয়ে আমি সফরের দূরত্ব কিভাবে অতিক্রম করব
বাবা বলল আমার না হয় এখানেই কিছুদিন থেকে কিছুটা সুস্থ হলে মদিনায় ফিরে যাই দুদিন পর ছেলে আর বাবা মদিনায় ফিরে এলো
বাড়ি ফিরে দেখতে পেল ওখানে ওদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছি ছেলে এবার বুঝতে পারলো বাবার কথার মর্ম ঘরে থাকলে বাপ-বেটা মারা পড়তো নিশ্চিত আল্লাহ প্রাণ বাঁচিয়েছেন
ভালো-মন্দ যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকেই বিপদে ধৈর্যধারণ করা চাই

