কোন কাজকে ছোট না মনে করা☘️🥀

A
arif567

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

 

আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কোন কাজকে ছোট না মনে করা।এব্যাপারে কিছু বলার তৌফিক দান করুক। আমিন।

 

আপনার ছেলে চাকরি খুজতেছি অনেকদিন যাবত। কিন্তু কোন চাকরি সে পাচ্ছে না ।অনেকদিন যাবৎ চাকরি খুজতেছে অবশেষে সিদ্ধান্ত নিল যে সে অল্পকিছু টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করবে। পাশাপাশি চাকরি খুঁজতে থাকবে।

 

এখন যদি আপনি তাকে তিরস্কার করেন যে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে তুমি এখন ছোটখাটো দোকান করতেছ এটা কোন কাজ হল। তোমার বাবারা কেউ এই ছোট কাজগুলো করে নাই সবাই চাকুরীজীবী তুমি এই ছোট কাজ করো এটা কিন্তু বলা ঠিক না।

 

কারণ সে বসে বসে তো রয়েছে না সে চেষ্টা করতেছে এবং কাজ করতেছে ।সে যে কাজ করতেছে একাজ থেকেই সে একদিন বড় কিছু পেয়ে যেতে পারে। বসে থাকার চাইতে সে যদি কোন কিছু কাজ করে তাহলে তার পিতাকে তার প্রতি উৎসাহ দেওয়া এটা ভালো দিক।

 

আরেকটা বিষয় হলো আমাদের যাদের পিতা-মাতা ক্ষেতে-খামারে, গার্মেন্টসে, দারোয়ান, অথবা নিম্ন পদের যে কাজগুলো করে এ কাজগুলো আমরা অন্যের সামনে বলতে লজ্জাবোধ করি। এটা কিন্তু ঠিক নয় ।আপনার পিতা যে কাজটি করুক না কেন তার কারণে কিন্তু সেই টাকা দিয়ে আপনি লেখাপড়া করতেছেন চলাফেরা করতেছেন।

 

আমরা কখনই কোন কাজকে খারাপ চোখে দেখবো না ।অবশ্যই ভালো চোখে দেখবে যদি সে কাজটি ভালোর দিকে হয়ে থাকে। আর যদি কেউ খারাপ কাজ করতে চায় তাহলে তাকে খারাপ আজ থেকে বাধা দিব।

 

তো বন্ধুরা আজকের এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

Comments