অভিযান

A
arif567

Source 
আহলে সুন্নত ওয়াল জামা'আত ও শিয়াদের মাঝে মতদ্বৈততা ও বৈরীভাব হিজরী দ্বিতীয় শতকের প্রথম থেকেই শুরু হয়। কিন্তু শাহ ওয়ালী উল্লাহর যুগে ভারতে এ দুই দলের বৈরীতাৰ কলহ ভয়াবহ আকার ধারণ করে। শিয়ারা তাদের ঈমামদের মাসুম বা 1 নিষ্পাপ মনে করে, তারা হযরত মুহাম্মদ সা. কে রাসূল হিসাবে স্বীকার করলেও তাদের ইমামদেরকে নববী বৈশিষ্ট্যবলীর অধিকারী বলে বিশ্বাস করে। যেমন ইমামদেরকে নবীদের ন্যায় মাসুম ও নিষ্পাপ এবং বিধি-বিধান প্রবর্তন ও রহিত করনের ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে। এবং প্রথম তিন খলিফার উপর হযরত আলী রা. রে প্রাধান্য দেয়। পক্ষান্তরে আহলে সুন্নত ওয়াল জামা'আত বা সুন্নাহপন্থীগণ বিশ্বাস করেন, আম্বিয়ায়ে কিরামই কেবল মাসুম এবং প্রথম তিন খলীফা হযরত আলী রা.-এর উপর মর্যাদাবান। এ ধরণের বহু আকীদাগত বিষয় নিয়ে বহুছ-মোবাহাছাহ, তর্কযুদ্ধ, বাকযুদ্ধ, পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি, কখনো কখনো লাঠি যুদ্ধ তৎকালিন ভারত উপমহাদেশে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।


সম্রাট মুহাম্মদ শাহের শাসনামলে ইরান সম্রাট নাদীর শাহের ভারত আক্রমণের ফলে উপমাহদেশের বুক থেকে মোঘল পরিবারের প্রতাপ ও ক্ষমতার শেষ চিহ্নটুকু ধুয়ে মুছে যায়। নাদীর শাহের রাজকোষ অর্থসংকট দেখা দিলে তা পূরণের জন্য মার্চ ১৭৩৮ সালে তিনি ভারত অভিযান শুরু করেন এবং কাবুল, কান্দাহার, পেশোয়ার, জালালাবাদ, লাহোর জয় করে জানুয়ারী ১৭৩৯ সালে দিল্লী দখল করেন। তবে তিনি মুহাম্মদ শাহের সিংহাসন রক্ষায় প্রতিশ্রুত ছিলেন। এসময় দিল্লীর জনগণ কর্তৃক ৩০০০ ইরানী নিহত হলে প্রতিশোধ স্পৃহায় নাদীর শাহ গণহত্যার নির্দেশ দেন। ফলে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে দিল্লীর রাজপথ ২০ হাজার লোকের তাজাখুনে রঞ্জিত হয়ে ওঠে। অবশেষে মার্চ ১৭৩৯ সালে নাদীর শাহ দিল্লীর রাজকোষ শূন্য করে ৭০ কোটি রূপি নিয়ে দেশে প্রত্যাবর্তন করেন।

শাহ ওয়ালী উল্লাহ রহ.-এর রাজনীতিতে অংশগ্রহণের অন্যতম কারণ হল বাণিজ্যের ছদ্মাবরণে উপমাহাদেশের রানীতিতে ইংরেজদের অনুপ্রেবেশ। ১৬০০ খ্রীষ্টাব্দে ২১৮ জন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী নামে একটি বানিজ্যিক সংস্থা খুলে ভারতে আসে এবং ব্যবসার ছদ্মাবরণে ভারতের অভ্যন্তরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত হয় মারাঠা, শিখ ও জাঠদের সাথে সন্ধি করে ক্রমেই তারা উপমাহদেশে শক্তিশালী হয়ে উঠে, কর্ণাটকের প্রথম ও দ্বিতীয় যুদ্ধে ফরাসীদের পরাজিত করে মাংগালোর, কর্নাটক ও বিহারে নিজেদেরে প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 

Comments