হিন্দুস্তান এর ইতিহাস পর্ব ৩
চেতনায় এগিয়ে এলেন, এবং ছিন্ন করে দিলেন তাদের সব ষড়যন্ত্রের জাল। ইতিহাস যাকে মুজাদ্দিদে আলফে সানী হিসাবে চিনে। অষ্টাদশ শতাব্দীতে ভোগবাদী বস্তুতান্ত্রিক দর্শনের উপর ভিত্তিকরে বাতিল যখন নিজেকে দাঁড় করাতে চাইল তখন এর মোকাবেলায় হযরত শাহ ওয়ালী উল্লাহ রাহ, নববী সুন্নার আলোকে ইসলামের সামাজিক, আর্থিক ও নৈতিক দিকসহ সকল বিধি-বিধানকে বিশ্লেষণ করে পেশ করলেন ইসলামী জীবন ধারা ও আন্দোলনের এক নতুন রূপরেখা এবং নব্য বাতিলকে রুখার কার্যকরী এক কর্মসূচী। সেই চেতনায় সমৃদ্ধ 'মা আনা আলাইহি ওয়া আসহাবী' (আমি ও আমার সাহাবীরা যে পথে প্রতিষ্ঠিত)- এর আলোয় গড়া আহল-ই-সুন্নাত ওয়াল জামা'আতের সেই সংগ্রামী ধারার উত্তরাধিকার বহন করেই প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দ। ভারতীয় মুসলমানদের এক নাজুক রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতির চরম অবক্ষয়ের এক ঘনায়মান অমানিশা এই ঐতিহ্যবাহী সংগ্রামী প্রাতিষ্ঠানিক ধারাটির সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করেছিল। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট ইউরোপের পুঁজিবাদী বুর্জুয়া গোষ্ঠী কাঁচামাল আহরণ ও নয়া বাজারের তালাশে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এবং যে কোন মূল্যে সাম্রাজ্য বিস্তার ও উপনিবেশ স্থাপনে আদাজল খেয়ে লেগে যায়। ভাস্কো-দা-গামার নেতৃত্বে তৎকালীন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জনপদ ভারত উপমহাদেশের রাস্তা আবিষ্কারের পর সাম্রাজ্যবাদী বুর্জুয়াদের সামনে এক নয়া দিগন্ত খুলে যায়। দলে দলে তারা এ উপমহাদেশের পশ্চিম ও পূর্ব উপকূলে এসে ভীড় জমাতে থাকে এবং গণ বিচ্ছিন্ন ও অপরিণামদর্শী তৎকালীন রাজন্যবর্গের খেয়ালী বদান্যতায় বিভিন্ন স্থানে কুঠি স্থাপন করতে থাকে। ইংরেজ বেনিয়া গোষ্ঠীও এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে। শেষে একদিন ছলে, বলে, কৌশলে এবং বিশ্বাসঘাতকতার যোগ সাজশে তারা এই উপমহাদেশকে গ্রাস করে নেয়। এর ফলে এ উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি হয় এবং ইসলামী তাহযীব ও তামাদ্দুন ও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে যে কি মারাত্মক ধ্বংস নেমে আসে সে ইতিহাস সবারই জানা। উপমহাদেশের সূর্য-সন্তান বিপ্লবী চিন্তা নায়ক শাহ ওয়ালী উল্লাহ রাহ আগত বস্তুবাদী দর্শনের বিধ্বংসী সায়লাবের অশুভ পরিণাম সম্পর্কে পূর্বাহ্নেই অনুমান করতে পেরে 'মা আনা আলাইহি ওয়া আসহাবী'-এর আদর্শিক আঙ্গিককে অক্ষুন্ন ও সমুন্নত রাখার তাকিদে কুরআন, সুন্নাহ ও আকাবিরীনে উম্মার জীবনাদর্শের নিত্তিতে যাচাই করে এক নতুন আঙ্গিকে পেশ করেছিলেন ইসলামী জীবন ও সমাজ ব্যবস্থার এক অভিনব দর্শন ও অবকাঠামো এবং সর্বত্র দুর্বার OPPআন্দোলন গড়ে তোলার জন্য মুসলিম উম্মাহকে উপহার দিয়েছিলেন একটি 2022বিগুবান ও কার্যকরী কর্মসূচী। দিল্লীতে তখন তাঁরই সুযোগ্য পুত্র ওয়ালী উল্লাহী

