ঃ
বর্তমানে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাদের সকল তৎপরতা বন্ধ করে দেওয়া হলে বাংলাদেশকেই তারা তাদের প্রচারাভিযানের উর্বর ক্ষেত্র হিসাবে ধরে নিয়েছে। দারিদ্র পীড়িত এদেশের মানুষকে ধর্মান্তরিত করে বিভ্রান্ত করার জন্য বিদেশী প্রভুদের থেকে আনা কোটি কোটি ডলার তারা ব্যয় করে যাচ্ছে। বন্যা, খরা, সাইক্লোন, ঘূর্ণিঝড় কবলিত এলাকা সমূহে এসব অর্থ ব্যয় করে ধর্মচ্যুত করছে হাজার হাজার মানুষকে। চাকুরী ও ব্যবসায়িক সুযোগ সুবিধার প্রলোভন দিয়েও কিনে নিচ্ছে বহু মানুষের ঈমান ।
বাংলাদেশের মানুষ এমনিতে ধর্মপ্রাণ হলেও ধর্ম সম্পর্কে তাদের জানাশুনা খুবই কম। অধিকাংশ আধুনিক শিক্ষিতরা ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকুও রাখে না। এধরনের আধুনিক শিক্ষিত ও অশিক্ষিত মানুষকেই তারা বিভ্রান্ত করছে বেশী।
মুসলমানের ছদ্মাবরণে তারা প্রথমে মানুষের কাছে যায়, এবং নিজেদেরকে আহমদী জামাতের মুসলমান বলে পরিচয় দেয়। আর আহমদী জামাতের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলে, আধ্যাত্ম ধারায় যেমন মতভিন্নতা রয়েছে – কাদরিয়্যাহ, চিশতিয়্যাহ্, মুজাদ্দেদিয়্যাহ ও নকশবন্দিয়্যাহ ইত্যাদি, তেমনি আহমদী জামাতও একটি ভিন্ন আধ্যাত্মিক তরীকাহ্। এভাবে তাদের বই পুস্তক ও প্রচারপত্র বিতরণ করে এবং কথার ফুলঝুড়ি উড়িয়ে মানুষকে মনস্তাত্বিকভাবে প্রভাবিত করে ফেলে। প্রাথমিক পর্যায়ে তারা গোলাম আহমদের সেই যুগের লেখা বই পুস্তক সরবরাহ করে যা সে মুজাদ্দিদ দাবী করার কালে প্রকাশ করেছিল এবং গোলাম আহমদকে একজন মুজাদ্দিদ হিসাবে সেই ব্যক্তির নিকট পরিচিত করে তোলে। এভাবে যখন সেই ব্যক্তি প্রভাবিত হয়ে আহমদী জামাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন ক্রমান্বয়ে তার সামনে নবী হিসাবে গোলাম আহমদকে তুলে ধরে। মানসিকভাবে প্রভাবিত সে লোকটির যেহেতু ধর্মীয় আকীদাহ-বিশ্বাস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে না, অতএব তারা ক্রমান্বয়ে যেভাবে তাকে বুঝাতে থাকে সেভাবেই সে বুঝতে থাকে। এভাবে শ্লোপয়জনিংয়ের প্রক্রিয়ায় তারা হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ যাতে তাদের এই বিভ্রান্তি সম্পর্কে অবগত হতে না পারে সেজন্য তারা তাদের বই পুস্তকের গায়ে বড় হরফে 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' লিখে রাখে, এমনকি তারা তাদের কেন্দ্রে ব্যবহৃত সাইন বোর্ডের গায়েও ‘আহমদী মুসলিম জামাত' লিখে রাখে। যাতে মানুষ তাদের দূরভিসন্ধি সম্পর্কে বুঝতে না পারে। বিভিন্ন পর্যায়ের মানুষকে বিভ্রান্ত
করার জন্য তাদের বিভিন্ন সংগঠন রয়েছে।
Comments
r3benok



