Photo Source By
অর্থনীতির সুষ্ঠু বিকাশের পূর্বশর্ত হল সম্পদের নিরাপত্তা। সম্পদ যতই উপার্জন করা হউক, কিন্তু যদি তার নিরাপত্তা না থাকে, অন্য কর্তৃক অন্যায়ভাবে আত্মসাতের আশঙ্কা থেকে যদি তা মুক্ত না হয় তাহলে শত উপার্জনের পরও একজন অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপারে নিশ্চিত হতে পারবে না। এমনকি অন্যায়ভাবে আত্মসাতের আশঙ্কা অবাধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ ও ব্যাহত করবে মারাত্মকভাবে।
অন্যায় আত্মসাতের পথ রুদ্ধ করার জন্য ইসলাম হুকুকুল ইবাদের যে গুরুত্ব তুলে ধরেছে; উলামায়ে কিরাম সমাজের সামনে তা তুলে ধরেছেন। অন্যের হক্ব নষ্ট করলে তার পরকালীন পরিণতির কথা তুলে ধরে তারা মানুষকে আখেরাতে জবাবদিহির চেতনায় উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছেন। ফলে অন্যের হক্ব আত্মসাৎ করাকে মানুষ পাপ জ্ঞান করে নিজেই তা থেকে বিরত থাকার আত্মচেতনা লাভ করেছে।অর্থনীতির সুষ্ঠু বিকাশের আরেক অন্যতম বিষয় হল চাহিদার নিয়ন্ত্রণ ।
কারন বল্গাহীন চাহিদা বিভিন্ন ধরনের অর্থনৈতিক দুরাচারের জন্ম দেয়। ফলে সুষ্ঠু অর্থনীতির বিকাশের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। কেননা সম্পদের যতই প্রাচুর্য ঘটুক কিন্তু চাহিদা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে অভাব অনটন কখনই শেষ হবে না, মানুষের চাহিদা হয়ে উঠবে বল্গাহীন। ফলে এক অসীম চাহিদা মানুষের অর্থনৈতিক জীবনকে তাড়া করবে মারাত্মকভাবে। এই বল্লাহীন চাহিদা মানুষকে অর্থনৈতিক দুরাচারে লিপ্ত হতে বাধ্য করে। ফলে সমাজে দুর্নীতি, আত্মসাৎ, কালোবাজারী, রাহাজানি, খাদ্যে ভেজাল, সুদ, ঘুষ ইত্যাদি ব্যাধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উলামায়ে কিরাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষকে অনুপ্রাণিত করেছেন বিভিন্ন উপায়ে।
কুরআন সুন্নায় সম্পদের প্রতি যে ঘৃণাবোধ জন্মনোর চেষ্টা করা হয়েছে, তা তারা ওয়াজ নসীহতের মাধ্যমে সমাজের সামনে তুলে ধরেছেন, আখেরাতে সম্পদ সঞ্চয়ের পরিণতি কি হবে তাও তুলে ধরেছেন। নিজেরা যেমন অল্পেতুষ্টির জীবনকে বেছে নিয়েছেন, সমাজকেও এ পথে অহর্নিশ আহ্বান জানিয়ে যাচ্ছেন। তারা নিজেরা যেমন অর্থনৈতিক দুরাচার থেকে কঠোরভাবে বেঁচে থাকার জন্য সদা চেষ্টা করেন, সমাজকেও এসকল জটিল ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য সদা উপদেশ দান করে থাকেন। ওয়াজ নসীহত, পত্র পত্রিকা ও বই-পুস্তকের মাধ্যমে তারা দুর্নীতি, আত্মসাৎ, কালোবাজারী, রাহাজানি, খাদ্যে ভেজাল দেওয়া, সুদ ঘুষ খাওয়ার দুনিয়াবী ক্ষতি ও পরকালীন শাস্তি।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে