খলিফা

A
arif567

SOURCE 
প্রথম খলিফা হযরত সিদ্দিকে আকবর রা. এর যুগে বাতিল যখন মাথাচাড়া দিয়ে উঠল ঈমানী ও আমলী ধর্ম বর্জনের ব্যাপক সায়লাবী রূপ নিয়ে তখন তিনি এগিয়ে এলেন, 'আ-ইয়ান কুছদ দ্বীন ওয়া আনা হাই আমি তি থাকব আর আখেরী নবী সা. নিজের দানদান শহীদ করে, পবিত্র রক্ত দ্বীনকে পূর্ণাঙ্গ করে গেছেন তাতে কোন রূপ ত্রুটি আসবে, ভাঙ্গন হবে একিছুতেই হতে পারে না এর চেতনায় উদ্বুদ্ধ ঈমানী দৃঢ়তা নিয়ে। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি ঝাঁপিয়ে পড়লেন বাতিলের বিরুদ্ধে বস্ত্র ক দৃঢ়তা নিয়ে।

হযরত আলী রা. এর যুগে বাতিল যখন ষড়যন্ত্রমূলক ইয়াহুদী চিন্তা ধারার ফসল রূপে রাফেজী খারেজী নামে নতুন চেহারা নিয়ে জাহির হল এবং আল্লাহ ছাড়া কারো আইন মানিনা'- এই আপাতঃ মোহনীয় শ্লোগান উঠিয়ে বিভ্রান্ত করতে চাইল মুসলিম উম্মাহকে; তখন তিনি নববী আদর্শের আলোকে অর্জিত তাঁর বিজ্ঞ চেতনা ও সমৃদ্ধ প্রজ্ঞা দিয়ে করে দিলেন তাদের মুখোশ উম্মোচন এবং কথা সত্য হলেও মতলব খারাপ' এই বস্তুনিষ্ঠ উক্তি ছুড়ে মারলেন তাদের মুখের উপর।

কাতিবে ওয়াহী হযরত মু'আবিয়া রা. এর যুগে বাতিল যখন আরব জাত্যাভিমানের রূপ পরিগ্রহ করল তখন খলীফাতুল মুসলিমীন হযরত উমর ইবনে আব্দুল আযীয রাহ. উমরী হিম্মৎ নিয়ে ইসলামী খিলাফতকে আবার গড়ে তুললেন মিনহাজ আলান নবুওয়াতের আঙ্গিকে।

 পরবর্তীতে একই ধারার পথ-যাত্রী হিসাবে আব্বাসীয়দের যিন্দান খানায় বিষ প্রয়োগে শহীদ করা হয় ইমাম আযম আবু হানিফা রাহ. কে। মদীনার পথে পথে লাঞ্চিত ও অপদস্ত হতে হয় ইমামু দারিল হিজরাত হযরত মালিক ইবনে আনাস রাহ. কে। স্বীয় আবাস ভূমি হতে বহিস্কৃত হতে হয় ইমাম শাফেয়ী রাহ. কে

এমনিভাবে গ্রীক দর্শনের ধ্বজা তুলে বাতিল যখন নয়া রঙে প্রতিভাত হল এবং মুক্ত বুদ্ধির শ্লোগান দিয়ে বিনষ্ট করে দিতে চাইল সর্বজন স্বীকৃত শ্বাশত ইসলামী মূল্যবোধসমূহকে, এমনকি আল্লাহর সিফাতকে অস্বীকার করে কুরআনে কারীমকেও মাখলুক বা সৃষ্ট বলে চালিয়ে দিতে চাইল মু'তাযিলা সম্প্রদায়ের লোকেরা তখন সমুজ্জল ঈমানী আভায় উদ্ভাসিত পাহাড়সম দৃঢ়তা নিয়ে এগিয়ে এলেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহ.। এভাবে প্রতিযুগেই উলামায়ে কিরাম বাতিল ও অন্যায়ের প্রতিরোধে পাহাড়সম ঈমানী দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

ভারত বর্ষে আকবরের যুগে তার মূর্খতার সুযোগ নিয়ে হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা যখন ক্ষমতালোভী সম্রাটের ছত্রছায়ায় নিজেদের কুটিল চানক্য মূর্তিকে আড়াল করে হিন্দুয়ানী দর্শন-উপাদানে গঠিত দ্বীনে ইলাহীর নামে নিঃশেষ করে দিতে চাইল ভারতীয় উপমহাদেশের ইসলাম ও মুসলিম উম্মাকে ।

Comments