আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ।সবাই কেমন আছেন ।আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভাল আছেন ।আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো শুকরিয়া ।এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে কিছু লেখার তৌফিক দান করুন আমিন।
আল্লাহ তাআলা বলেছেন তোমরা যত বেশি আমার শুকরিয়া আদায় করবে আমার নেয়ামতের ,আমি তত বেশী তোমাদেরকে নেয়ামতের বাড়িয়ে দেব ।আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ।আমরা যত বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবেন।
বর্তমানে আমরা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি না এজন্য আল্লাহ তাআলা আমাদের থেকে নেয়ামত গুলো ছিনিয়ে নিতেছে । আমাদেরকে কঠিন আজাবের মধ্যে লিপ্ত করে দিয়েছেন আমাদের উপর আযাব দিতেছেন। আমরা যদি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দিতেন না
মুসলমানদের অধঃপতনের কারণ হলো নেয়ামতের শুকরিয়া আদায় না করা। আপনাকে আল্লাহ তা'আলা কত কিছু দান করেছেন একজন সুন্দর মানুষ হিসেবে আপনাকে বানিয়েছেন যেখানে18 লক্ষ মাখলুকাত কে আপনার সেবা করার জন্য তৈরি করেছেন। সেখানে আমরা কত দামি মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন ।কিন্তু আমরা কি করি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি না। ভাই আমরা সবাই আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করব এবং তার দেখানো পথে চলবো।
আজকে এখানে শেষ করছি। সকলের নিকট দোয়া চাই একটু শারীরিক অসুস্থতায় আছি সকালে দোয়া করবেন।আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

