সমাজ মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে, এধারার শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন শিক্ষার্থী উন্নত নৈতিকতা ও আদর্শের প্রতীক হয়ে থাকে।
সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে, উলামায়ে দেওবন্দ তাদের শিক্ষা ধারার মাধ্যমে উন্নত সমাজ গঠনের জন্য নৈতিকতায় মানোত্তীর্ণ যে নাগরিকের প্রয়োজন তাই ভারা করে যাচ্ছেন।
Photo Source By
তাছাড়া ওয়াজ নসীহত, সহী পীর-মুরিদী, আদর্শ মানুষ তৈরির লক্ষ্যে লিখিত অসংখ্য পুস্তক-পুস্তিকার মাধ্যমে তারা আদর্শ নাগরিক তৈরির যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে আমাদের সামাজিক জীবনে গড়ে উঠেছে এক নিবিড় সম্প্রীতির বন্ধন; যা দেশসমূহে বড়ই দুর্লভ।
অর্থনৈতিক অবদান :
অর্থ মানুষের জীবনে যেমন স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে তেমনি অর্থ মানুষের জীবনে অনর্থও সৃষ্টি করে প্রচুর। সম্পদের মোহ মানুষকে অন্ধ করে ছাড়ে, অর্থের লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। জীবন চলার জন্য অর্থের প্রয়োজনকে যেমন অস্বীকার করা যায় না তেমনি অর্থ সম্পদের প্রতি অন্ধ মোহজনিত অনিষ্টতাকেও এড়িয়ে যাওয়া যায় না।
তাই শরীয়তে ইসলামী অর্থের মোহ ও সম্পদের লালসাকে কোনক্রমেই অনুমোদন করেনি। বরং অর্থ সম্পদের আসক্তি থেকে উম্মতকে নিরুৎসাহিত করেছে বিভিন্ন উপায়ে। ইরশাদ হয়েছে- নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান-সন্তুতি ফিতনার উপকরণ। রাসূল সা. ইরশাদ করেছেন, ‘দুনিয়া হল মৃত প্রাণীর ন্যায় আর তার অন্ধ-অনুসন্ধানকারীরা হল কুকুরের ন্যায়'। আবার বলা হয়েছে হালাল জীবিকার অনুসন্ধান করা আল্লাহর নির্দেশ পালনের পর অন্যতম দায়িত্ব। সুতরাং বুঝাই যায় যে জীবন জীবিকার প্রয়োজনে সম্পদ অপহরণকে ইসলাম নিরুৎসাহিত করেনা। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সম্পদের লিপ্সাকে শরীয়ত অনুমোদন করেনা। উলামায়ে দেওবন্দ অর্থনেতিক ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই অগ্রসর হয়েছেন। তাই অল্পে তুষ্টি, কষ্ট সহিষ্ণুতা ও পরিশ্রমী জীবনকে এ শিক্ষা ধারার অন্যতম আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। এ কারণে খুব অল্প সম্পদ দিয়ে বিশাল খিদমাত আঞ্জাম দেওয়া সম্ভব হয়েছে তাদের।
আমরা আগেই উল্লেখ করেছি যে, বৃটিশ শাসনামলে তাদের ষড়যন্ত্রের ফলে আলেম উলামারা চরম অর্থনেতিক দৈন্যের শিকার হয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বৃটিশ বিতাড়নের পর আমরা দুই দুই বার স্বাধীনতা লাভ করলেও তাদের প্রবর্তিত নীতির নিগড় থেকে এদেশীয় শিক্ষাব্যবস্থা ও শাসননীতি কোনটাই বেরিয়ে আসতে পারেনি। ফলে পাকিস্তানের ২৪ বৎসর ও বাংলাদেশের ২৭ বৎসরেও আলেম উলামাদের অর্থনৈতিক জীবনে কোন পরিবর্তন সূচিত হয় ।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে