অল্পে তুষ্টি

A
arif567

অল্পে তুষ্ট

 

যুবকটি চায়ের কাপ হাতে বাজারে বসেআয়েশী ভঙ্গিতে কাপে চুমুক দিচ্ছে যেন যুবরাজ একটি গাড়ি শো শো শব্দ করে তার সামনে দিয়ে অতিক্রম করল যুবকটি মনে মনে বলল এই গাড়িটা যদি আমার হতো

 

গাড়ির মালিক বাজারে থামল যুবকটি তার চেহারা দেখে হিংসা করল আফসোস করলো যদি আমার চেহারা ও এমন হতো লোকটির শেরওয়ানি দেখেও যুবকটির হিংসা হল

 

প্রতিদিন যুবকটি বাজারে বসে থাকতো কোন কাজ না করে কেবল মানুষের বিলাসবহুল জীবন নিয়ে হিংসা করত মোটকথা যা দেখছো তাই নিয়ে হিংসা করত এবং মনে মনে ভাবতো এগুলো পাওয়ার যোগ্য কেবল আমি

 

অল্পবয়স মাথা ঠিক নেই ভেবে যুক্তির বাবাও তেমন কিছু বলতো না সে মনে করত বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু যতই বয়স বাড়তে থাকে ততই ছেলেটির পাগলামি বাড়তে থাকে হিংসা পুষে রেখে নিজের ভেতর পাথর হয়ে থাকে নিজের ভেতর পাথর হয়ে টলমল অবস্থা এভাবে চলে যায় দিনের পর দিন

 

একদিন বাজারে গিয়ে দেখল একটা সুন্দর ঘোড়া বাধা যুবক বলল এই ঘোড়াটা যদি আমার হতো পাশ থেকে একজন বৃদ্ধ তার মাথা হাট থেকে বের করে যুবকের অনুরোধ আশা ব্যক্ত করল যুবকটি বৃদ্ধের সাথে অসাধারণ করল বৃদ্ধ বললো ভদ্রতা বজায় রেখে কথা বলো

 

আমি তোমার চেয়ে বয়সে অনেক বড় আজ থেকে 30 বছর পূর্বে আমি এই বাজারে এসেছি এই 30 বছর আমি হিংসা করে এসেছি এমন কোন জিনিস নেই যার লোক আমি করি নাই এমনকি এখনও হাটুতে মাথা গুঁজে বসে থাকি কোন জিনিস দেখলেই ভাবি এটা কেবল আমার জন্যই এর উপযোগী আমি

 

আর তুমি দুদিনের ছোকরা আমার জিনিসে নজর দাও সাহস তো কম না একথা শুনে যুবকদের অন্তর্দৃষ্টি খুলে গেল বৃদ্ধের পরিণতি বুঝতে পারল যেন এই বৃদ্ধের মত তার জীবন শেষ না হয়ে যায় সে জন্য সতর্ক হল এবং বুজতে পারল হিংসা লোভ ভালো নয় বরং নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়

 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আজ দুনিয়াদার কে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তাহলে সে কাল আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে 

নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা চাই

Comments