তাওবা 🤲🤲

A
arif567

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

 

আজকে আমি যে বিষয়টি নিয়ে লিখব সে বিষয়টি হলো তবা না করার ক্ষতি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে কিছু লেখার তৌফিক দান করুন আমিন।

 

তওবা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন হে, ঈমানদারগণ তোমরা সকলেই তাওবা করো তবেই শান্তি পাবে। তওবা ঈমানের একটি প্রধান অঙ্গ। এবং মোমেন মাত্রই তার গুনাহ থেকে তাওবা করা কর্তব্য ।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দিবারাত্রি 70 বার তওবা ও ক্ষমা প্রার্থনা করে থাকি। তাহলে আমাদের জন্য তওবা আবশ্যক হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই।তওবা বলা হয় যে পথ আল্লাহ তাআলার কাছ থেকে দূরে আর শয়তানের নিকটবর্তী সেই শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসার নাম হল তওবা। আল্লাহর দিকে ফিরে আসা বুদ্ধিমান ব্যাক্তিদের দ্বারাই সম্ভব হয় ।যখন কাম ক্রোধ ও অন্যান্য নিন্দনীয় স্বভাব হচ্ছে মানুষকে বিপথগামী করার জন্য শয়তানের হাতিয়ার যখন এগুলো বোঝার পূর্ণতা লাভ করে তখন মানুষের বুদ্ধি পরিপূর্ণ হয়।

 

সাধারণত 40 বছর বয়সে মানুষের বুদ্ধি পরিপূর্ণ হয়।

ক্রোধ শয়তানের বাহিনী আর বুদ্ধি ফেরেশতাদের বাহিনী ।যখন উভয় বাহিনী মুখোমুখি হয় তখন তাদের মধ্যে অবশ্যই সংঘাত সংঘটিত হয়। কেননা এরা পরস্পর বিরোধী শক্তি ।তখন তাদের মধ্যে একে অন্যের ওপর কায়েম থাকা সম্ভব নয়। যেমন রাতদিন এবং অন্ধকার আলো একত্রে অবস্থান করতে পারে না যে কক্ষে হয় সে অপর পক্ষকে ধ্বংস করে দেয়।

 

অতএব শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একমাত্র পথ হল তওবা করা ।তওবা না করলে মানুষের অন্তরের মরিচা পড়ে যায় । যেমন নিয়মিত ধার ণা দিলে মরিচা ধরে লোহাকে। ধার দিলে আবার তার সৌন্দর্য ফিরে আসে। তেমনি তওবার মাধ্যমে মানুষ শয়তানের বিপথগামী পথ থেকে বাঁচতে পারে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,আমার অন্তরের মরিচা পড়ে যায় এমনকি আমি দিবারাত্রি সত্তরবার আল্লাহর নিকট তওবা করি, বান্দার জানা নেই কখন কোন কথা বলে কোন গুনাহ করে ফেলেছে তাই মুমিন বান্দার কত থাকা উচিত,।

 

আমরা সবাই আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকব কখনো কোন গুনাহ হয়ে গেলে আল্লাহর নিকট ক্ষমা চাইবো ।এবং ক্রন্দন করব ।আজকে এখানেই শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি ।সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

Comments