আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আমি সুন্দর একটি গল্প বলব। আল্লাহ তাআলা আমাকে লেখার তৌফিক দান করুন আমিন।
একটি ছেলে অনেক সময় দিয়ে সে একটি বই লিখে। তার অনেক ইচ্ছা সে একজন অনেক বড় লেখক হবে ।ছোটকাল থেকেই তার অনেক ইচ্ছা। তো অনেকদিন যাবত সেই বইটি লিখে এক পর্যায় সে বইটি লিখে শেষ করে ফেলে।
আপনি যদি লেখক হতে চান তাহলে আপনার বইটি প্রকাশ করতে হবে। মানুষের সম্মুখে জানাতে হবে ।তাহলে আপনি লেখক হিসাবে পরিচিত হবেন ।আর যদি আপনি বই প্রকাশনা না করেন নিজে নিজে লিখে যদি রেখে দেন ,তাহলে কিন্তু আপনি লেখক হিসাবে মানুষের সম্মুখে পরিচিতি হবেন না।
যখন ছেলেটি বই লিখে ফেলে তখন দেশের নামকরা একজন প্রকাশনা বিভাগের কাছে যান ।তার কাছে গিয়ে বলেন স্যার আমি একটি বই লিখেছি এখানে আমার জীবনের অর্ধেকটা সময় এই বইয়ের পিছনে গিয়েছি ।আমি নতুন লেখক। তখন প্রকাশনা বিভাগের লোকটি বলল আগে যদি জানতাম আপনি নতুন লেখক তাহলে আমরা আমার রুমে আসতে দিতাম না।
লোকটি অনেক রিকুয়েস্ট করল এবং তাকে বলল স্যার নতুন লেখকরাই একদিন পুরাতন লেখক হয়ে যায় ।তখন স্যার বলল আমরা এখানে ব্যবসা করি আমাদের মার্কেট রয়েছে ।তারপর ছেলেটি অনেক অনুনয় করে তাকে বইটি দিলেন এবং বললেন স্যার আপনি পড়ে নিয়েন একটিবার ।ছেলেটি আরো বললো আমার কাছে এই বইটির শুধুমাত্র একটি কপি রয়েছে আপনি একটু যত্ন সহকারে রেখে দিন।
একদিন হঠাৎ করে ছেলেটির বোন তাকে ফোন করে ছেলেটিকে বলে তোমার বই ছাপা হয়েছে। তখন ছেলেটি বলে কিভাবে সম্ভব ।তারপর ছেলেটি ওই লোকটির কাছে গিয়ে বলে আপনি আমার বই ছেপেছেন কেন? তারপর ছেলেটিকে বলে লোকটি বলে কোন প্রমাণ আছে আমি তোমার বই ছেপেছি?তার পর ছেলেটিকে ধমকিয়ে দারোয়ান দিয়ে বাহিরে বের করে দেয়।
ছেলেটি রাস্তা দিয়ে মনের কষ্টে হেঁটে যাচ্ছে। এক পর্যায়ে একটি গাড়ি তাকে মেরে ফেলে চলে যায়। এটা শুনে তার বোন অনেক কষ্ট পায় তখন তার বোন প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ নিবে । কিছু দিন পর ছেলেটির বোন লেখক এর বাসায় আসেন তার কাছে প্রথমে অটোগ্রাফ চান তাকে অটোগ্রাফ দেন।
তারপর মেয়েটি বলে আমি একজন লেখক হতে চাই। আপনার পাশে থেকে একজন বড় লেখক হতে চাই ।লোকটি বলল লেখক হওয়া এত সোজা নয় ।সহজ নয় । মেয়েটি অনেক অনুনয় করার পর লোকটি বললো আচ্ছা ঠিক আছে।
এভাবে কিছুদিন যাওয়ার পর লোকটির সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। একদিন মেয়েটি বলে আসো আমরা বিয়ে করে ফেলি। লোকটি অনেক খুশি হয় সেই মেয়েটিকে বিয়ে করে ফেলে।
বিয়ে করার কিছুদিন যাবার পর লোকটিকে মেয়েটি কিছু ওষুধ খাইয়ে দেয় ।খাবার পর তার মাথা খারাপ হতে থাকে ।এক পর্যায়ে এমন অবস্থা হয় একটি নেশা জাতীয় ঔষধ তাকে খাইয়ে দেয় যার কারণে তার নেশা হয়ে যায় ।একদিন এমন অবস্থা হয় মেয়েটির কাছে লোকটি ওষুধ চাইলে তখন মেয়েটি তার সম্পত্তির দলিল দেয় এবং তাকে বলে এখানে স্বাক্ষর করে দাও।
লোকটি তার সব সম্পত্তি লিখে দেয় এবং তাকে পাগল হওয়ার ঔষধ খাইয়ে দেয় ।লোকটি কিছুদিন পর পাগল হয়ে যায় ।এবং তাকে একটি বন্ধ করে রেখে দেয় ।এদিকে মেয়েটির একটি মারাত্মক হয় কিছুদিন পরেই মেয়েটির মারা যাবে। এজন্য একজন লেখককে সে বলে এই ঘটনাগুলো তার ভাইয়ের সাথে যা হয়েছে সে সম্পর্কে লিখতে।
যে লেখককে তিনি মেয়েটি বই লিখতে বলেন সেই লেখক বইটি লিখে উনার কাছে আসেন। তখন তিনি অনেক অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পর মেয়েটির হাতে লেখা বইটি দেন এবং তিনি অনেক খুশি হন ।কিছুক্ষণ পর পুলিশ আসে একটি লোককে পাগল বানানোর অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য যখন পুলিশ তার কাছে গেল তখন গিয়ে দেখেন মেয়েটি মারা গিয়েছে।
তো বন্ধুরা আজকের পর্যন্তই ।সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ।আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

