বোরকা

A
arif567

বোরকা

 

কয়েক মাস আগের কথা সংবিধানের সর্বশেষ সংশোধনী হয় সেকুলারিজম প্রতিস্থাপিত হয়েছে মাত্র কিছুদিনের মধ্যে উচ্চ আদালত জারি করলেন

 

বিচারক সাহেব বললেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না এ দেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালত যা বলবে তাই আইন ভালো যে পশ্চিমা কোন রাষ্ট্রের মত এখানে বোরকা নিষিদ্ধ হয়ে যায়নি তবে বিজ্ঞ বিচারক যে যুক্তি দিয়েছেন তা লক্ষণীয়

 

তিনি বলেছেন যেহেতু আমাদের রাষ্ট্র হল ধর্মনিরপেক্ষ তাই শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবেনা ধর্মনিরপেক্ষতা বুঝতে কারো অসুবিধা হলে এ ধরনের দু'চারটা নজির মনে রাখলেই হবে ধর্মনিরপেক্ষতার ক্ষতিটা কোথায় গিয়ে পড়বে এই শব্দটাকে ভাবে ব্যবহার করে আরো কোথায় নিয়ে যাওয়া হবে তা দেখার জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না

 

আপনি শুধু চোখ কান খোলা রাখুন কয়েক দশকের ইতিহাস দেখুন স্বদেশী লোকজন হাতে নিরীহ লোকদের হতাহতের চিত্র দেখুন এবং গণতন্ত্রবাদী মানবতাবাদী স্বাধীন গণমাধ্যমের ভূমিকা প্রত্যক্ষ করুন তারা কোন খবরটা কীভাবে ছাত্রী কোন বিষয়টা কি ভাবে বিশ্লেষণ করছে তা খেয়াল করুন

 

এভাবেই একটি দেশের প্রতিরক্ষা আইন-আদালত শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পাকাপোক্ত সেকুলার হয়ে উঠে এবং উপরের কাজগুলো স্বাভাবিক গতিতে চলতে থাকে তখন এরদোগান আব্দুল্লাহ গুল দেশের অধিকাংশ লোক ভোট দিয়ে নির্বাচিত করলেও তারা হয়তো ক্ষমতায় বসতে পারেন না না হয় ক্ষমতাচ্যুত হন

 

স্বদেশের পাশে জানুয়ারি 2014 এর নির্বাচনের ব্যাপারে মন্তব্য করার দরকার আছে বলে মনে করি না কিন্তু আপনি এরপরের অবস্থার প্রতি নজর দিন দেখুন নির্বাচিত ব্যক্তিগণ বেশি খুশি নাকি তাদের সমর্থক শিক্ষাবিদ আইনজীবী গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অন্যরা বেশি আনন্দিত কারণ এক্ষেত্রে মানবাধিকার গণতন্ত্র‌ নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার মোক্ষম সুযোগ তারা হাতছাড়া করতে চান না।

Comments