পাপীকে ঘৃণা

A
arif567

পাপকে ঘৃণা

 

বনি ইসরাইলের অনাবৃষ্টি দেখা দিল মূসা আলাইহিস সালাম ও তার সাথীরা প্রার্থনারত বৃষ্টির প্রার্থনা করল আল্লাহ তাআলার কাছে কোন লাভ হল না বৃষ্টি হচ্ছে না আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানালেন এই অনাবৃষ্টির মূল কারণ হল আমার এক বান্দা।

 

যে তার জীবনের 40 বছর পাপ কাজে ব্যয় করেছে সে উঠে চলে গেলেই বৃষ্টি হবে মূসা আলাইহিস সালাম বললেন কে সেই হতভাগা যে জীবনের চল্লিশটি বছর পাপ কাজে ব্যয় করেছে চলে যাও এখান থেকে তার জন্য এই অনাবৃষ্টি।

 

লোকটি বিপাকে পড়ল উভয় সংকট তার সামনে উঠে গেলে লোকেরা জেনে ফেলবে মন্দ বলবে না উঠলে মানুষ পিপাসায় মারা যাবে পথ একটাই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া।

 

এমন তওবা করলে আল্লাহ তা'আলা দয়া করে ক্ষমা করে দিলেন ইতোমধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ বৃষ্টি নামতে শুরু করলো মুসা আলাই সালাম ও তার সাথে কেউ উঠলো না তবুও বৃষ্টি আল্লাহ তায়ালা পবিত্র ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন আমার বান্দা খাটি তওবা করেছে আমি তাকে ক্ষমা করে দিলাম।

 

মুসা আলাই সাল্লাম বলেন আল্লাহ কে সে যে এত ভাগ্যবান আল্লাহ বলেন সে যেন লাঞ্ছিত না হয় তাই সে তওবা করল আর মুসা তুমি চাইছো আমি তার দোষ প্রকাশ করে দেই।

 

কারো দোষ ত্রুটি দৃষ্টিগোচর হলে বলে বেড়ানো অন্যায় হ্যাঁ যদি তার কল্যাণ কামনায় করে থাকি তাহলে মানুষের মাঝে বলাবলি না করে দোষী ব্যক্তিকে কৌশলের সাথে জানিয়ে দেওয়া।

 

পাপীকে নয় পাপকে ঘৃণা করো।

Comments