আকবরের ইতিহাস

A
arif567
মূলত বৈরাম খানের সহযোগিতায়ই আকবর সিংহাসন লাভ করতে সক্ষম হন। কিন্তু উপরোল্লেখিত অসুবিধাগুলির কারণে আকবর তাকে পদচ্যুত করেন। তবে ঐতিহাসিক বাদায়নী ও আরও অনেকের মতে মোঘল সাম্রাজ্যের সংহতি রক্ষায় বৈয়ামের অবদান অনস্বীকার্য। বাদায়ুনী বলেনঃ তাঁর জ্ঞান, উদারতা, আন্তরিকতাবোধ, মধুর ব্যবহার, আনুগত্য এবং নম্র স্বভাবের জন্য তিনি সকলকে ছাড়িয়ে গিয়েছিলেন। সম্ভবতঃ একারণে আমীর-উমারাগণ ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে আকবরকে উস্কে দেয় এবং স্বহস্তে ক্ষমতা ভার গ্রহণের জন্য তাকে। অনুপ্রাণিত করে। আকবরের শাসন ব্যবস্থা : ১. কেন্দ্রীয় শাসন ব্যবস্থা : সম্রাট আকবর নিজে শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন। তার সময় জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক প্রতিভাবান ব্যক্তিমাত্রই রাজকার্যে উচ্চপদে স্থান পেতেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ তাকে 'প্রজা মঙ্গলকারী স্বৈরাচারী শাসক' বলে অভিহিত করেন। কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন মন্ত্রীদের দায়িত্বে নানা বিভাগ ছিল। যেমনঃ (ক) অর্থনৈতিক বিভাগ (খ) সমর, বেতন ও হিসাব বিভাগ (গ) বিচার বিভাগ (ঘ) গণচরিত্র পর্যবেক্ষণ বিভাগ (ঙ) অস্ত্র বিভাগ (চ) গুপ্তচর বিভাগ (ছ) ডাক বিভাগ ইত্যাদি। ২. প্রাদেশিক শাসন ব্যবস্থা ঃ শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল করার জন্য আকবর তার সুবিশাল সাম্রাজ্যকে ১৫টি প্রদেশে বিভক্ত করেছিলেন। যিনি প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হতেন তাকে নাযিম বলা হত। আর বিচার বিভাগের জন্য প্রধান কার্যী, তিনি নিজে নিযুক্ত করতেন। আর অন্যান্য কাযীগণ প্রধান কার্যী কর্তৃক নিযুক্ত হতেন। রাজস্বনীতিঃ রাজস্ব বিভাগের সংস্কারে শের শাহের অবদান অনস্বীকার্য। পরবর্তীকালে শের শাহের রাজস্ব ব্যবস্থার উপর ভিত্তি করে আকবর অর্থনৈতিক সফলতা অর্জন করেন, তা তার অসামান্য প্রতিভা ও মেধার পরিচায়ক। তার রাজস্ব ব্যবস্থায় ভূমিকে চার ভাগে ভাগ করা হয়। যথা (১) পোলাহ (যা সব সময় আবাদ হত) (২) পরৌতি (যা বৎসরের কিছু সময় পতিত রাখা হত) (৩) তেহার (যা তিন চার বৎসর পতিত থাকত) (৪) বনযার (য বৎসরের অধিক সময় পতিত থাকত)। রাজপতনীতি : আকবর তাঁর সাম্রাজ্যের স্থায়ীত্ব ও উন্নতি বিধানের লক্ষ্যে যে সব নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন; তার মাঝে রাজপতনীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতাপশালী রাজপুতদের সমর্থন লাভের জন্য তিনি তাদের সাথে মিলনাত্মক নীতি গ্রহণ করেন এবং রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেন। তাছাড়া সামরিক ও বেসামরিক উভয় বিভাগের উচ্চ পদে তাদেরকে নিয়োগ দান করেন।

Comments

rony9482
Amon ghotona onek valo lagy ...apni Amon aro debyn