আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন। আশাকরি সকলে আল্লাহ তাআলার রহমতে ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মা বাবার খেদমত সম্পর্কে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কিছু লেখার তৌফিক দান করুন আমিন।
তো বন্ধুরা মা-বাবা হল এক নিয়ামত। আমরা যদি মা বাবাকে রাজি খুশি করে যেতে পারি তাহলে আমরা জান্নাত পাব ।মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ।পৃথিবীতে যার মা বাবা নেই সে বুঝে মা বাবা কি জিনিস। যার পৃথিবীতে মা বাবা নেই সে জানে মা বাবা না থাকার কারণে কত কষ্ট করতে হয়।
আমাদের যাদের মা-বাবা আছে তার মা-বাবার খেদমত করবো ।মা-বাবার যখন যেটা প্রয়োজন আমরা তা মা-বাবাকে এনে দিব। মা-বাবার যখন যা প্রয়োজন তাদের চেষ্টা করব ।আপনার কাছে যদি টাকা-পয়সা না থাকে তাহলে মা-বাবাকে বলবেন আমার কাছে এখন টাকা নেই।
কিন্তু কখনো মা-বাবাকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে কখনো কোনো কথা বলবেন না। কারণ ছোটবেলায় আপনার মা-বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন তা একমাত্র আপনার মা বাবারা জানেন ।তখনই বুঝতে পারবেন যখন আপনার একটা দুটো ছেলে মেয়ে হবে তখন বুঝতে পারবেন আপনার মা-বাবা আপনার জন্য কি পরিমান কষ্ট করেছে।
বর্তমানে দেখা যায় যারা অনেক ধনী মানুষ তারা সন্তানের স্ত্রীদের কথার অনুযায়ী মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা-বাবা হলো জান্নাত জান্নাত গুলো কি মানুষ কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা আমার মাথায় ঢোকে না ।আমার যদি আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দান করে তাহলে সেই জান্নাত গুলোকে আমার কাছে নিয়ে আসবো তাদেরকে আমি মায়ের মত করে দেখব।
তো বন্ধুরা আজকের পর্যন্তই ।সকলের নিকট দোয়া চাই । সবাই মা-বাবার খেদমত করবেন। মা-বাবা যেটা বলে সে অনুযায়ী চলার চেষ্টা করবেন ।আজকে এখানেই শেষ করছি আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ।

