সফরের একদিন

A
arif420

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই...

আজকে আমার জীবনের অনেক মজার একটা দিনের কথা বলতে যাচ্ছি...

দিন টা হচ্ছে ২০১৫ এর ডিসেম্বর মাসে দিকের কথা জেসসি পরীক্ষা শেষ বন্ধুরা সবাই বেড়াতে একেক জন‌ একেক জায়গায় চলে গেছে আমি বাসায় একা আর একজন‌ আছে কিন্তু ওর সাথে আমার বেশী কথা হয় না কেউ নাই তাই ওর সাথে আমি সময় কাটাতে থাকি ভালো বন্ধুত্ব ও হয়ে যায়। আমারা অনেক বোর হয়ে গেছিলাম তাই চিন্তা করলাম কোথাও যাওয়া যাক। অনেক চিন্তা করার পর পাইলাম, কুমিল্লা জেলা একটা রিসোর্ট আছে নাম মেঘনা ভিলেজ। তো ঐখানে তো আমারা একা কিভাবে যাবো। তাই সব বন্ধুদের ফোন দিয়ে বললাম বাসায় আস জলদি এক জায়গায় যাবো। দুই দিনের মধ্যে ওরা সবাই চলে আসছে। তারপর সবাই এক সাথে প্লান করলাম পরে ডিসেম্বরের ১৫ তারিখে শুক্রবার সবাই বাসা থেকে বের হলাম। মুন্সীগঞ্জের লঞ্চ ঘাট থেকে একটা টলার ভাড়া করলাম তারপর আমারা নদী দিয়ে দীর্ঘ ৩ ঘন্টা পার হয়ে কুমিল্লার মেঘনা ভিলেজ পৌঁছালাম। সস্তির একটা জায়গা দিনটা অনেক আনন্দের ছিল

অনেক কিছু দেখলাম ঐখানে, ঘোড়া,হরিণ,কুমির,হাতি, অনেক সুন্দর রাজ হাঁস, অনেক কিছুর সুন্দর সুন্দর ভাস্কর্য। থাকার জন্য অনেক সুন্দর রিসোর্ট, ফিরি সময় বসার জন্য অনেক সুন্দর বেবস্থা আছে মোট সব কিছু মিলিয়ে অনেক আনন্দের ছিল দিনটা । আমারা ঐখানে খাবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম

খাওয়া দাওয়া শেষ করে কিছুখন‌‌ ঘোরাঘুরি করলাম নাগরদোলা ওঠলাম । তারপর ৪ টার দিকে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ বন্ধুরা বলল চল এত দূর আসছি মেঘনা ব্রিজ‌ থেকে ঘুরে আসি। পরে ব্রিজের দিকে গেলাম ব্রিজের নিচে অনেক পাথর ছিল দেখতে ভালো লাগলো । স্মৃতি হিসেবে পাথর নিলাম।পরে আসার সময় নদীর মাঝে চর ভাসছে ঐখানে ঘুরলাম কতখন তারপর বাসায় চলে আসলাম । দিনটা অনেক ভালো গেল ।

আজকে এইটুকু সামনে আমার জীবনের নতুন আর একটি দিনের কথা সেয়ার করবো ইনশাআল্লাহ।

ছবি টা আমার নিজের তুলা

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)