ভালোবাসার আরেক নাম বন্ধু

A
arif420

আসসালামুয়ালাইকুম আমি আরিফ, আমার বাসা মুন্সীগঞ্জের সদর থানায়। আমার বয়স ২১ বছর। আমার পরিবারে ৪ জন‌‌ সদস্য। আমার পরিবারে আমার মা বাবা আমি আর ছোট বোন আছে। আজকে আমি আরিফ আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা ঘটনা বলতে চাই....

জীবন টা সবার জন্য সহজ হয় এমন কিন্তু নয় আমি মনে করি যদি মা-বাবা সব সময় যার পাশে থাকে তার জীবন সব থেকে সহজ হয়। আমি যখন কোন বিপদে পড়লে আমার মা আমাকে সব সময় সাহায্য করত তাই আমি নিজেকে কখনও একা মনে করতাম না। কিন্তু আমি যখন ৫ম শ্রেণী তে পড়ি। তখন আমার পরিবারে থেকে আমি আলাদা হয়ে যাই কারণ আমাকে নানু বাসায় দিয়ে দেয়।এখান থেকেই আমি পড়া শুরু করলাম কিন্তু নিজেকে আস্তে আস্তে পরিবার থেকে অনেক দূরে অনুভব করতে লাগলাম।এখন আর মা কে কিছু ঐ ভাবে বলতে পারি না। জীবন টা কেমন যেন হয়ে গেল আমি একা থাকতে লাগলাম ও ভাবে বন্ধু বানাতে পারলাম না একা থাকতে থাকতে আমি আমার নিজের আর একটা দুনিয়া চলে গেলাম৬ষ্ঠ শ্রেণীর শেষের দিকে জীবনের মোড় ঘুরিয়ে দিলো আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ২ বন্ধু আমার জীবনের সবথেকে খুশীর সময় গুলো ওদের সাথে আমি ছিলাম অনেক মজা করেছি মানে জীবনটাকে সহজ করে দেয় বন্ধুরা।যে আমি কখনো ক্লাসে দুষ্টুমি করতাম না । সেই আমি ওদের সাথে পরিচয় পাইলাম ৩ শয়তান নামে। দুষ্টুমি সাথে সাথে পড়া লিখায় আমার ৩ জন ভালো ছিলাম তাই স্যারা কম পছন্দ করলেও ম্যামরা অনেক পছন্দ করত আমার যখন ১০ম শ্রেণী তে পড়ি তখন আমাদের মাঝে আরো নতুন ৫ জন বন্ধু হলো মোট হলাম ৮ জন এখন তো মজা আর ও বেড়ে গেছে কিন্তু স্যার আমাকে কেপ্টিন বানিয়ে দিল একা সামনে বসতে হয়। ওরা পিছনে বসে মজা করে আমি একা বসি। তার পর স্যার কে বলি আমি এই দায়িত্ব আর নিতে পারবো না অনেক কষ্টে পরে স্যার বলে আচ্ছা । তার পর শেষ পর্যন্ত আমি ওদের সাথে আমার বাকি সময় টা কাটালাম ভাবছিলাম এক সাথে কলেজে যাবো কিন্তু ৪ জন ফেল করল ২ জন অন্য কলেজে আমি আর এক জন হরেগ্ঙাগায় ভর্তি হতে পারলাম। কিন্তু বন্ধুত্ব আর থাকল না যার যার মতো সে এখন ওদের অনেক মিস করি ।আমি একা থাকতে পছন্দ করতাম কিন্তু ওরা আসার পর আমার জীবনটাই অন্য রকম হয়ে গেছিলো করো জীবন থেকে যেন বন্ধু হারিয়ে না যায় এই দোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments