পরিচর এবং বাস্তব জীবনের কথা

A
arif21
হায়, আমি মো আরিফুল ইসলাম জয়। ডাক নাম আরিফ। আমার বাড়ি কুমিল্লা জেলার, হোমনা থানা। আমরা তিন ভাই এক বোন। আমি সবার বড়, আমার ছোট বোন, তার ছোট দুই ভাই। আমি সৌদি আরব থাকি। প্রায় দুই বছর আগে আমি সৌদি আরব আসি, এখন সৌদি আরব রিয়াদ শহরে আছি। সৌদি আরব এ এখন কাজের অনেক সমস্যা, করোনা ভাইরাস এর পর, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসছে কফিলের ভিসা নিয়ে। যেটাকে আমরা ফ্রি ভিসা বলি, আসলে সৌদি আরব এ কোনো ফ্রি ভিসা বলতে কিছু নাই। সব গুলো কফিল অথবা মালিক আনা ভিসা। এই ভিসা নিয়ে হাজার হাজার মানুষ সৌদি বরব এসে, কাজের সমস্যায় আছে। অসংখ্য মানুষ কাজ পায়না, কাজের জন্য এখানে সেখানে ঘুরা ঘুরি করতেছে। এখানে কাজ না থাকলে থাকার যায়গা থাকে না। খাওয়ারও অনেক সমস্যা হয়ে যায়। এমন অনেক মানুষ দেখেছি কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমি নিজেও এই সমস্যায় ভুক্তভোগী। আসলে আমরা দেশে থাকতে বুঝতে পারিনা, দালাল আমাদের এটা সেটা বলে ভিসা দেয়। দালাল দের পেশাই হচ্ছে সাধারণ মানুষকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভিসা বিক্রি করা। আসলে দালাল তো দালালই সে হো পরিচিত কেউ অথবা অপরিচিত। আপনাদের ভিসা দেওয়ার সময় বলবে, কাজ অনেক ভালো, মালিক অথবা কম্পানি অনেক ভালো, বেতন ভালো। থাকা খাওয়ার ব্যাবস্থা ভালো ইত্যাদি ইত্যাদি বলে আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে, ভিসাটি বিক্রি করবে। কিন্তু আপনি যখন সৌদি আরব আসবেন, আসার পর দেখবেন সব কিছু উল্টা, মানে দালাল যা বলছে তার কথার সাথে কেনো কিছুরই মিল পাবেন না।
আপনি সৌদি আরব আসার পর দেখবেন, আপনার কম্পানি অথবা মালিক ভালো না, কাজ ভালো না, ডিউটি বেশি, থাকা খাওয়ার সমস্যা, বেতন ঠিকমত দেয় না। দালাল যত টাকা বেতন বলছে, আপনার বেতন তার থেকে অনেক কম। তখন আপনি কি করবেন?  আপনার তখন কিছুই করার থাকবে না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ এসে বিপদে পরবেন না। এই টাকা দিয়ে পারলে বাড়িতে কিছু করার চেষ্টা করেন। বাড়িতে পরিবারের সাথে থেকে দশ টাকা কম কামালেও ভালো, সুখে থাকবেন। তাই আমরা সকলেই বিদেশ আসার আগে সাবধান হই। বুঝে শুনে সব কিছু করি।

ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে