ছন্দ ছড়ায় "সাঁঝের বেলা'

ছন্দ ছড়ায়

সাঁঝের বেলা

আমিনুন রুনা

-------------------

সাঁঝের বেলা

অনেক খেলা

চলে আকাশের গা'য়।


এই বুঝি

হারিয়ে যাবে

সূর্য মামা হায়।


খিল খিল

মিষ্টি হাসি

ফোকলা মুখে পায়।


অভিমানী মামা

তা'রে থামা

ঘুচাতে অন্ধকার।


ঘুমোক মামা

আসবে কাল

কাটবে সব আঁধার।


শেষ।








আমার জন্য সবাই দোয়া করবেন।

Comments