শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি দাতা ও দয়ালু।
পৃথিবীর সকল প্রাণী উপর শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের পোস্ট লেখা শুরু করলাম।
যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, আমার জন্যও সবাই দোয়া করবেন, আমিন।
আজ সকাল থেকে অনেক শীত। অনেক কুয়াশা। হাতে হালকা বাতাস। যাহা শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। এখন বাজে 11:53 মিনিট। সকাল থেকে সূর্যের মুখ এখনো প্রকাশ পায় নাই। শীতে মানুষ জুবুথুবু অবস্থায় সময় কাটাচ্ছে। দৈনন্দিন কাজকর্মে অনীহা প্রকাশ পাচ্ছে। শীতের দুর্ভোগ বেশি পরেছে ছিন্নমূল মানুষ ও পশু পাখির উপর। এ অবস্থায় বাড়ির পশুপাখি গুলো খেতেও চাচ্ছে না। অনেকে এখনো ঘর থেকে বের হতেই পারেননি। শীতেরে তীব্রতা কতদিন চলবে তা বলাই বাহুল্য। শীতের কবলে পড়া মানুষগুলো ভালো থাকলেও, ভালো রাখা যাচ্ছে না ছোট্ট শিশুদের এবং বৃদ্ধ মানুষদের। মহান আল্লাহতালা সবার উপর উষ্ণ রহমত নাযিল করুন এই কামনা করছি।
আমিন।









আমার জন্য সবাই দোয়া করবেন।


