সাজ সকালে সবাইকে বাঙালিয়ানা শুভেচ্ছা। বাঙালির ঐতিহ্যবাহী খাবার। যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে শীতকালে এই "কুমড়ো বড়া" তৈরি হয়ে আসছে।
স্বাদে ভরা মুখরোচক এ খাবারটি বাঙালির নিজস্ব ঐতিহ্য। নিজেরা তৈরি না করলেও, পাশের বাড়ি থেকেও চারটি হলেও নিয়ে স্বাদ গ্রহণ করা হয়। কার্তিক অগ্রহায়ণ ও পৌষ মাসে বড়া কুটার ধুম পড়ে যায়। কেউবা ঢেঁকিতে, কেউ বা শিলপাটায়, কেউবা কাঠের হামান দিস্তায় , সুবিধা মত বড়া তৈরির কাজ করে থাকেন। রাত নয়টা-দশটা বাজলে, গৃহিণীরা দলবেঁধে ঢেঁকিতে যখন বড়া তৈরির জন্য, মাষ কলাই ভাঙতে থাকে, তখন ঢেঁকির চুরুমের ধুপধাপ আওয়াজ সারা গ্রামে ছড়িয়ে পড়ে।
কুমড়ো ও মাষ কলাই দিয়ে তৈরি বাংলার এ ঐতিহ্যবাহী খাবারের নাম "বড়া,বড়ি,ও কুমড়ো বড়া"।






আমার জন্য সবাই দোয়া করবেন।


