Serey is utilizing Blockchain technology

নিজের চরিত্র গঠনে ফুল ভালবাসতে অধিক মনোযোগী হোন

০শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম দাতা ও অতি দয়ালু০


সবার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক, এই কামনা করে লেখা শুরু করছি।

ফুল ভালবাসে বুদ্ধিমানেরা। ফুল ভালবাসেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। ফুলের সৌন্দর্যে ব্যাকুল হয়ে, অনেকেই খুঁজে পান অনুর্বর মনে উর্বরতা। তারই ফলশ্রুতিতে মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন ফুলের সেতু। যে সেতুতে হারানোর ভয় অনেক কম।

ফুল ও ফুলের সুবাস আরাধনার মাধ্যম। প্রথম মিলনের সেতু বন্ধন হিসেবে ফুল তার জন্ম থেকেই ব্যবহার হইয়া আসতেছে। প্রথম উপহারের নামও ফুল। যাহা শতাব্দী থেকে শতাব্দী ধরে প্রচলন অটুট রেখে আসছে।

পবিত্র ও সুন্দর কিছু বোঝাতে, প্রথমে ফুলের সাথেই পরিচয় করিয়ে দেওয়া হয়। সবাইকে সন্তোষ্ট করতে ফুল তার সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজেকে আরও পবিত্রতায় প্রকাশ করে থাকে। অপবিত্র মানুষ গুলো যখন নিজের চরিত্র বুঝাতে বা পাপ ঢাকতে, নিজেকে ফুলের সাথে তুলনা করে ,তখন ফুল নিজেকে লজ্জিত মনে করে। ফুলের সাথে তুলনা করে নয়,ফুল ভালবাসুন। নিজের চরিত্র গঠনে মনোযোগী হোন।

সাথেই থাকুন।








আমার জন্য সবাই দোয়া করবেন।

240.309 SRY$0.00
Bengali Community

Comments