ভুলকে ভুল বলে স্বীকার করা

A
aliver

আমরা সবাই ভুল করি ভুলের ঊর্ধ্বে কেউ নয়। বেশি ভুল করি কেউ কম ভুল করি।

এই সমাজের মানুষ ভুল করে ভুলকে স্বীকার করতে চায় না তাই আজ সমাজে যত দুঃখ কষ্ট বেড়েই চলেছে। বুঝতে চেষ্টা করি না ভুলকে যদি আমি ভুল মনে করি স্বীকার করি তাতে অপরাধ কোথায় বরঞ্চ তাতে আরো লাভ হয় যেমন সামনের মানুষ খুশি হয় এবং আমাকে আমার ভুলের ক্ষমাও করে দেয়।

আর যদি আমি আমার ভুলের জন্য ক্ষমা না চাই এবং সেই ভুলের জন্য অনুতপ্ত না হয় ও ভুলকে ভুল মনে না করি তখনই তো সমাজ বলেন পরিবার বলেন সব জায়গায় অশান্তি সৃষ্টি হয় দুঃখ দুর্দশা নেমে আসে।

আমরা মনে করি একটি কাজ আমি করে ফেলেছি সেটা পরে আমি বুঝতে পারি যে এটা ভুল হয়েছে কিন্তু ওই যে নিজেকে বড় রাখার জন্য সেই ভুলটি আর আমরা স্বীকার করি না বরঞ্চ সেই ভুলকে সঠিক করে বারবার মানুষের উপরে চাপিয়ে দেয়ার চেষ্টা করি যেটা আসলে আমাদের করা মোটেও উচিত নয়।।

ভুল তো ভুলই সে যেই করুক আমি আপনি আমার বাবা-মা আপনার বাবা-মা বা পরিবেশের যেকোন কেউ। কারণ মানুষ মাত্রই ভুল। মানুষই তো ভুল করবে কোন জীবজন্তু জানোয়ার তো নয়।

আবার সকল মানুষের ভুলের ক্ষমা ও আছে যদি সে ভুল স্বীকার করে তার ক্ষমা চেয়ে নেয়।

Comments