ভয় করতে হলে একমাত্র আল্লাহকে ভয় করা উচিত।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আল্লাহর ভয় এসব সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আমি যখন যাই চিন্তা করি না কেন যখন যে কাজই করি না কেন সবকিছুর খবর আল্লাহর কাছে উন্মুক্ত। আমি যাই করি না কেন সবকিছু আল্লাহতালা জানেন বোঝেন দেখেন। আমার চলাফেরা আমার ওঠা বসা আমার কথাবার্তা আমার চিন্তাধারা আমার কাজকর্ম সবকিছু মহান আল্লাহতালা প্রতিনিয়ত অবজারভেশন করেন অর্থাৎ মহান আল্লাহতালা আমাদের দিলের দিকে তাকিয়ে থাকেন যে আমার এই বান্দা আমাকে কতটুকু স্মরণ রাখে এবং কতটুকু আমার হুকুম পালন করে আর কতটুকু আমার নিষেধ সমুহ হতে বেঁচে থাকে। আমরা আজ দুনিয়াতে আছি কালকেই আর থাকবো না আমাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ফেরত গিয়ে মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আমার যাবতীয় কাজকর্ম কথাবার্তা ওঠা বসা সব করে হিসাব মহান আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে অর্থাৎ পেশ করতে হবে। সেই দিন যদি আমি আল্লাহর সামনে হিসাব সুন্দরভাবে দিতে পারি এবং আল্লাহ তালাকে খুশি করতে পারি তবে আমাকে পরম সুখের জিন্দেগি জান্নাত দান করা হবে। আর যদি আমি তার সামনে দাঁড়াইয়া হিসাব না দিতে পারি। তাহলে আমার উপর মহান আল্লাহতালা অত্যন্ত রাগান্বিত হবেন ও খুশি হবেন এবং আমাকে জাহান্নামে ক্ষেপ করবেন। এই কথা আমাদেরকে প্রতিনিয়ত মনে রাখতে হবে দুনিয়ার জিন্দেগীতে আর মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই কথা যদি আমার অন্তরে এবং মহান আল্লাহ তাআলার বড়ত্ব মহান আল্লাহ তাআলার গুণাবলী মহান আল্লাহতালার যাবতীয় গুণবাচক নামের বিশ্বাস যদি আমার অন্তরে বদ্ধমূল হয়ে থাকে তবে আমার দিলে একটা ভয় থাকবে যে আমি আল্লাহ যা হুকুম করেছেন সেই হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে । আর এই বিশ্বাস অন্তরে রেখে যদি আল্লাহর হুকুমের কোন ব্যতিক্রম না করি আল্লাহর হুকুমগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করি তাহলে যে ভয়ের কারণে আমি আল্লাহর হুকুম মানি মন্দ কাজ করি না ভালো কাজ করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত করি দিনের কথা বলি দিনের কথা শুনি এগুলো সবই আল্লাহর ভয়ের কারণেই হয়ে থাকে। আসুন আমরা আল্লাহর ভয় অন্তরে লালন করি এবং আল্লাহর ক্ষমতা বলে বিশ্বাস আমার অন্তরে বদ্ধমূল করে নেই এবং দুনিয়ার জিন্দেগীতে মহান আল্লাহতালা হুকুমের ব্যতিক্রম না করি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ গ্রহণ করে নেই এবং মৃত্যুর পরে আবার জীবিত করা হবে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বিশ্বাস এই ভয় এই হল আল্লাহর তালার ভয়। আমরা যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারি তবে আমার দ্বারা কখনোই নামাজ কাজা হবে না কখনই রোজা নষ্ট হবে না কখনোই পরের হক মারতে পারবো না। কখনই অশ্লীল কথা বলতে পারব না কখনই অন্যকে অবৈধ গালিগালাজ করতে পারবোনা কখনোই চুরি ডাকাতি করতে পারবো না কখনোই ছিনতাই করতে পারবোনা কখনোই অন্যের হক নষ্ট করতে পারবো না। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি। আর আমি যদি আল্লাহকে যথা নিয়মে যথাযথভাবে ভয় করতে পারি তবে আমার জীবন সার্থক হবে আমি মহান আল্লাহ তায়ালার শ্রদ্ধাভাজন হতে পারব মহান আল্লাহতালাকে খুশি করতে পারব আর মহান আল্লাহতালাকে যদি আমি খুশি করতে পারি তবে মহান আল্লাহ আমাকে চরম সুখের জিন্দেগি অনাবিল সুখ শান্তির জায়গা জান্নাত দান করবেন। আর আমি যদি জান্নাত পেয়ে যাই তবে সেটা আমার জন্য সফলকাম। তাই আসুন আমরা সময় থাকতে ই আল্লাহর ভয় অন্তরে স্থান দেই আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খা ভাবে মেনে চলি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের আদর্শ আচ্ছন্নতসমূহ যথাযথ স্থানে যথাযথ সুন্নত সমূহ পালন করি আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।


